সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

ইতিহাস গড়লেন মেয়র কামাল



ইতিহাস গড়লেন মেয়র কামাল
নীলফামারী পৌরসভা নির্বাচনে টানা ষষ্ঠবারের মতো মেয়র নির্বাচিত হলেন দেওয়ান কামাল আহমেদ। আওয়ামী লীগ মনোনীত নৌকার এ প্রার্থী পেয়েছেন ১৩ হাজার ৪৪৫ ভোট। রবিবার (২৮ নভেম্বর ২০২১) আজ সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণায় এ তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। দেওয়ান কামাল আহমেদ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পৌর মেয়রদের সংগঠন মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতির দায়িত্বে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী নুরুজ্জামান বুলেট নারিকেল গাছ প্রতীকে ১০ হাজার ১১৩ ভোট পেয়েছেন। নুরুজ্জামান বুলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় সম্প্রতি তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনে মেয়র পদে মোট ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম (স্বতন্ত্র) কম্পিউটার প্রতীকে নির্বাচন করেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৯৮১। সাধারণ কাউন্সিলর পদে ৬১ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী ছিলেন। দেওয়ান কামাল আহমেদ ১৯৮৯ সাল থেকে নীলফামারী পৌরসভার মেয়র। এর আগে পাঁচবার নির্বাচন করে প্রতিবারই জয়লাভ করেছেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


ইতিহাস গড়লেন মেয়র কামাল

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২১

featured Image
নীলফামারী পৌরসভা নির্বাচনে টানা ষষ্ঠবারের মতো মেয়র নির্বাচিত হলেন দেওয়ান কামাল আহমেদ। আওয়ামী লীগ মনোনীত নৌকার এ প্রার্থী পেয়েছেন ১৩ হাজার ৪৪৫ ভোট। রবিবার (২৮ নভেম্বর ২০২১) আজ সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণায় এ তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। দেওয়ান কামাল আহমেদ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পৌর মেয়রদের সংগঠন মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতির দায়িত্বে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী নুরুজ্জামান বুলেট নারিকেল গাছ প্রতীকে ১০ হাজার ১১৩ ভোট পেয়েছেন। নুরুজ্জামান বুলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় সম্প্রতি তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনে মেয়র পদে মোট ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম (স্বতন্ত্র) কম্পিউটার প্রতীকে নির্বাচন করেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৯৮১। সাধারণ কাউন্সিলর পদে ৬১ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী ছিলেন। দেওয়ান কামাল আহমেদ ১৯৮৯ সাল থেকে নীলফামারী পৌরসভার মেয়র। এর আগে পাঁচবার নির্বাচন করে প্রতিবারই জয়লাভ করেছেন তিনি।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত
ইতিহাস গড়লেন মেয়র কামাল
0:00 0:00
1.0x