প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২১
ইতিহাস গড়লেন মেয়র কামাল
শেখ নেছারুল ইসলাম
নীলফামারী পৌরসভা নির্বাচনে টানা ষষ্ঠবারের মতো মেয়র নির্বাচিত হলেন দেওয়ান কামাল আহমেদ।
আওয়ামী লীগ মনোনীত নৌকার এ প্রার্থী পেয়েছেন ১৩ হাজার ৪৪৫ ভোট।
রবিবার (২৮ নভেম্বর ২০২১) আজ সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণায় এ তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
দেওয়ান কামাল আহমেদ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পৌর মেয়রদের সংগঠন মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতির দায়িত্বে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী নুরুজ্জামান বুলেট নারিকেল গাছ প্রতীকে ১০ হাজার ১১৩ ভোট পেয়েছেন। নুরুজ্জামান বুলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় সম্প্রতি তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
নির্বাচনে মেয়র পদে মোট ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম (স্বতন্ত্র) কম্পিউটার প্রতীকে নির্বাচন করেন।
এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৯৮১। সাধারণ কাউন্সিলর পদে ৬১ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী ছিলেন।
দেওয়ান কামাল আহমেদ ১৯৮৯ সাল থেকে নীলফামারী পৌরসভার মেয়র। এর আগে পাঁচবার নির্বাচন করে প্রতিবারই জয়লাভ করেছেন তিনি।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)