ঢাকা   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড়

দিনাজপুরের খানসামা উপজেলায় শ্মশানঘাট থেকে রাধা-কৃষ্ণের একটি মূর্তি পাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মূর্তিটি সোনার তৈরি নাকি পিতলের, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা। মূর্তিটি দেখতে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ ভিড় করছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৩ নম্বর আঙ্গারপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছাতিয়ানগড় জালিয়াপাড়া শ্মশানঘাটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্মশানঘাটে মূর্তিটি পাওয়ার পর প্রদীপ সরকার নামে এক ব্যক্তি সেটি নিজের বাড়িতে নিয়ে যান। পরে সেখানে মূর্তিটি রেখে পূজা-অর্চনার আয়োজন করা হয়। এ উপলক্ষে খিচুড়ি রান্নারও আয়োজন করা হয় বলে জানা গেছে।

মূর্তিটি দেখতে আসা মানুষের মধ্যে কেউ এটিকে সোনার তৈরি বলে ধারণা করছেন, আবার কেউ বলছেন এটি পিতলের তৈরি। তবে মূর্তিটি আসলে কোন ধাতু দিয়ে তৈরি, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবরটি ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ প্রদীপ সরকারের বাড়িতে ভিড় জমাতে থাকেন। মূর্তিটির প্রকৃত উপাদান ও মূল্য নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল বাড়তে থাকে।

এদিকে মূর্তিটির প্রকৃত উপাদান শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে গেছেন। পরীক্ষার মাধ্যমে মূর্তিটি সোনা, পিতল নাকি অন্য কোনো ধাতুর তৈরি, তা নিশ্চিত হওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

মূর্তিটি উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় এখনো মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল বিরাজ করছে।

আত্রাই বার্তা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড়

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলায় শ্মশানঘাট থেকে রাধা-কৃষ্ণের একটি মূর্তি পাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মূর্তিটি সোনার তৈরি নাকি পিতলের, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা। মূর্তিটি দেখতে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ ভিড় করছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৩ নম্বর আঙ্গারপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছাতিয়ানগড় জালিয়াপাড়া শ্মশানঘাটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্মশানঘাটে মূর্তিটি পাওয়ার পর প্রদীপ সরকার নামে এক ব্যক্তি সেটি নিজের বাড়িতে নিয়ে যান। পরে সেখানে মূর্তিটি রেখে পূজা-অর্চনার আয়োজন করা হয়। এ উপলক্ষে খিচুড়ি রান্নারও আয়োজন করা হয় বলে জানা গেছে।

মূর্তিটি দেখতে আসা মানুষের মধ্যে কেউ এটিকে সোনার তৈরি বলে ধারণা করছেন, আবার কেউ বলছেন এটি পিতলের তৈরি। তবে মূর্তিটি আসলে কোন ধাতু দিয়ে তৈরি, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবরটি ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ প্রদীপ সরকারের বাড়িতে ভিড় জমাতে থাকেন। মূর্তিটির প্রকৃত উপাদান ও মূল্য নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল বাড়তে থাকে।

এদিকে মূর্তিটির প্রকৃত উপাদান শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে গেছেন। পরীক্ষার মাধ্যমে মূর্তিটি সোনা, পিতল নাকি অন্য কোনো ধাতুর তৈরি, তা নিশ্চিত হওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

মূর্তিটি উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় এখনো মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল বিরাজ করছে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত