ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
আত্রাই বার্তা

নীলফামারী জেলা জামায়াতের আমীর নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপিকে অভিনন্দন

২০২৭-২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বুধবার (৪ নভেম্বর) ২০২৬ তারিখে অফিস সূত্রে এ তথ্য জানা যায়। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভে ডোমার ও ডিমলাবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আমীর নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি বলেন, “মহান আল্লাহ আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করুন। ন্যায়, ইনসাফ, সততা ও জনকল্যাণের পথে আগামী দিনের পথচলা যেন সুন্দর ও কল্যাণময় হয়, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করছি।”

তাঁর এ নতুন দায়িত্ব পালনে ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানসহ সর্বস্তরের মানুষের দোয়া কামনা করেছেন।

আত্রাই বার্তা

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

নীলফামারী জেলা জামায়াতের আমীর নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপিকে অভিনন্দন

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

২০২৭-২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বুধবার (৪ নভেম্বর) ২০২৬ তারিখে অফিস সূত্রে এ তথ্য জানা যায়। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভে ডোমার ও ডিমলাবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আমীর নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি বলেন, “মহান আল্লাহ আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করুন। ন্যায়, ইনসাফ, সততা ও জনকল্যাণের পথে আগামী দিনের পথচলা যেন সুন্দর ও কল্যাণময় হয়, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করছি।”

তাঁর এ নতুন দায়িত্ব পালনে ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানসহ সর্বস্তরের মানুষের দোয়া কামনা করেছেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত