ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
আত্রাই বার্তা

বিজিবির অভিযানে হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবির অভিযানে হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,সীমান্তপথে মাদকের অবৈধ প্রবেশ ঠেকাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)র সতর্ক অবস্থান ও তৎপরতা অব্যাহত রয়েছে। তাই সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২ নভেম্বর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকার কারিগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪১৬ পিস ভারতীয়নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ৮৩ হাজার ২ শ টাকা।

এ সব উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজিবির অভিযানে হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবির অভিযানে হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,সীমান্তপথে মাদকের অবৈধ প্রবেশ ঠেকাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)র সতর্ক অবস্থান ও তৎপরতা অব্যাহত রয়েছে। তাই সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২ নভেম্বর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকার কারিগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪১৬ পিস ভারতীয়নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ৮৩ হাজার ২ শ টাকা।

এ সব উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত