ঢাকা   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
আত্রাই বার্তা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীনের বিপুল ভোটে জয়

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। গত ২৯ অক্টোবর রাতে ভোট গণনা শেষে তাঁকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

 জানা যায়, প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৩৩৬।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপনির্বাচনে মোট ভোট প্রদানের হার ছিল ৬৪ দশমিক ৭৭ শতাংশ।

নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনে নতুন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পথে এগিয়ে গেলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

আত্রাই বার্তা

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীনের বিপুল ভোটে জয়

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। গত ২৯ অক্টোবর রাতে ভোট গণনা শেষে তাঁকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

 জানা যায়, প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৩৩৬।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপনির্বাচনে মোট ভোট প্রদানের হার ছিল ৬৪ দশমিক ৭৭ শতাংশ।

নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনে নতুন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পথে এগিয়ে গেলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত