ঢাকা   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
আত্রাই বার্তা

ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান

নীলফামারীর ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে (৩০ অক্টোবর) শুক্রবার সকালে সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান উপস্থিতিতে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,সমবায় কর্মকর্তা জাহিদুল আলম, এলজিইডি কর্মকর্তা মফিজুর রহমান, পিআইও আশরাফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ, মাধ্যমিক ব্যানবেইচ কর্মকর্তা শাহানুর আলম, টেপা খড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ সংশ্লিষ্ট কর্মকর্তারা

ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিসসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

‘সচেতনতাই হোক ডেঙ্গু প্রতিরোধের হাতিয়ার, পরিচ্ছন্নতাই হোক সুস্থ জীবনের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন ডিমলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই নয়, বরং সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আত্রাই বার্তা

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত