ঢাকা   রোববার, ০১ নভেম্বর ২০২৬
আত্রাই বার্তা

ডিমলায় ৫২ বছর বয়সে এইচএসসি পাশ করল শেফালী

নীলফামারীর ডিমলা উপজেলার ৫২ বছর বয়সী সাবেক ইউপি মহিলা সদস্য শেফালী বেগম ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ পেয়ে উত্তীর্ণ হয়ে এক অনন্য ও অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শৈশবে বাবাকে হারানোর পর তীব্র অভাব এবং মাত্র অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় বিয়ের কারণে তাঁর পড়াশোনা বন্ধ হয়ে যায়।

এরপর দীর্ঘ সময় ধরে স্বামী ও সন্তানদের দায়িত্ব পালনের সময় ফাঁকে ২০১১ হতে ২০২১ সাল পর্যন্ত পশ্চিম ছাতনাই ইউনিয়নের মহিলা সদস্য দায়িত্ব পালন করার জীবনের একটি বড় অংশ কেটে যায়। তবে মনের কোণে লুকিয়ে থাকা শিক্ষার অপূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ২০২০ সালে স্বামী ও সন্তানের উৎসাহে তিনি আবারও পড়াশোনা শুরু করেন।

ডোমার উপজেলার গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হয়ে তিনি ২০২৩ সালে জিপিএ ৪.২৯ পেয়ে এসএসসি পাস করেন এবং এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় এই কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। সংসারের যাবতীয় কাজ শেষ করে প্রতিদিন রাতে পড়াশোনা করা শেফালী বেগমের এই সফলতার পেছনে তাঁর স্বামী মোকছেদুল আলম এবং সন্তান আব্দুর রাজ্জাক দৈনিক ইনকিলাব পত্রিকা সংবাদকর্মী অকুণ্ঠ সমর্থন ছিল।

আত্রাই বার্তা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ডিমলায় ৫২ বছর বয়সে এইচএসসি পাশ করল শেফালী

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর ডিমলা উপজেলার ৫২ বছর বয়সী সাবেক ইউপি মহিলা সদস্য শেফালী বেগম ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ পেয়ে উত্তীর্ণ হয়ে এক অনন্য ও অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শৈশবে বাবাকে হারানোর পর তীব্র অভাব এবং মাত্র অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় বিয়ের কারণে তাঁর পড়াশোনা বন্ধ হয়ে যায়।

এরপর দীর্ঘ সময় ধরে স্বামী ও সন্তানদের দায়িত্ব পালনের সময় ফাঁকে ২০১১ হতে ২০২১ সাল পর্যন্ত পশ্চিম ছাতনাই ইউনিয়নের মহিলা সদস্য দায়িত্ব পালন করার জীবনের একটি বড় অংশ কেটে যায়। তবে মনের কোণে লুকিয়ে থাকা শিক্ষার অপূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ২০২০ সালে স্বামী ও সন্তানের উৎসাহে তিনি আবারও পড়াশোনা শুরু করেন।

ডোমার উপজেলার গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হয়ে তিনি ২০২৩ সালে জিপিএ ৪.২৯ পেয়ে এসএসসি পাস করেন এবং এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় এই কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। সংসারের যাবতীয় কাজ শেষ করে প্রতিদিন রাতে পড়াশোনা করা শেফালী বেগমের এই সফলতার পেছনে তাঁর স্বামী মোকছেদুল আলম এবং সন্তান আব্দুর রাজ্জাক দৈনিক ইনকিলাব পত্রিকা সংবাদকর্মী অকুণ্ঠ সমর্থন ছিল।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত