ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬
আত্রাই বার্তা

ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতির মামলায় পীরগঞ্জের প্রধান শিক্ষক আটক

ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতির মামলায় পীরগঞ্জের শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ওয়ানটেড পালাতক আসামী ভবানন্দ পাল ঠাকুরগাঁও সদর থানা পুলিশের হাতে আটক হওয়ার খবর পাওয়া গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রবিরার (১ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার মন্দিরপাড়া এলাকার নিজ বাডী থেকে তাকে আটক করা হয়। আটক ভবানন্দ পাল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা একটি চেকসংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে সিআর ৯০৩/২০২৬ নম্বর মামলা রয়েছে। মামলার কার্যক্রম চলাকালে তিনি আদালতে উপস্থিত না হয়ে পালাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশ জানায়, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে পরদিন সোমবার সকালে ঠাকুরগাঁও আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনর্চাজ মো. শাহজাহান আলী ঘেটনার সত্যতা স্বিক্র করেছেন।

আত্রাই বার্তা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতির মামলায় পীরগঞ্জের প্রধান শিক্ষক আটক

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতির মামলায় পীরগঞ্জের শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ওয়ানটেড পালাতক আসামী ভবানন্দ পাল ঠাকুরগাঁও সদর থানা পুলিশের হাতে আটক হওয়ার খবর পাওয়া গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রবিরার (১ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার মন্দিরপাড়া এলাকার নিজ বাডী থেকে তাকে আটক করা হয়। আটক ভবানন্দ পাল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা একটি চেকসংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে সিআর ৯০৩/২০২৬ নম্বর মামলা রয়েছে। মামলার কার্যক্রম চলাকালে তিনি আদালতে উপস্থিত না হয়ে পালাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশ জানায়, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে পরদিন সোমবার সকালে ঠাকুরগাঁও আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনর্চাজ মো. শাহজাহান আলী ঘেটনার সত্যতা স্বিক্র করেছেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত