প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
নীলফামারী জেলা জামায়াতের আমীর নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপিকে অভিনন্দন
আত্রাই বার্তা ডেস্ক ||
২০২৭-২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।বুধবার (৪ নভেম্বর) ২০২৬ তারিখে অফিস সূত্রে এ তথ্য জানা যায়। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভে ডোমার ও ডিমলাবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।আমীর নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি বলেন, “মহান আল্লাহ আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করুন। ন্যায়, ইনসাফ, সততা ও জনকল্যাণের পথে আগামী দিনের পথচলা যেন সুন্দর ও কল্যাণময় হয়, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করছি।”তাঁর এ নতুন দায়িত্ব পালনে ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানসহ সর্বস্তরের মানুষের দোয়া কামনা করেছেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত