সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র
সরকারি প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ চত্বরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ কর্মসূচির আওতায় উপজেলার ৮ ইউনিয়ন ও পৌরসভা মিলে মোট ৮ হাজার ২০০ জন কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হবে। এতে প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি (ড্যাপ) ও ১০ কেজি এমওপি (পটাশ) সার দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ইউএনও ইশরাত জাহান কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকার কৃষি উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে। কোনো কৃষক এই প্রণোদনার সামগ্রী বিক্রি করলে বা জমিতে চাষ না করে অপব্যবহার করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সার বীজের ব্যবহারের সঠিকতা যাচাইয়ে কৃষকের তালিকা ধরে সরেজমিনে গিয়ে মাঠ পর্যায়ের জমিতে আবাদ হয়েছে কিনা তা পরির্দশন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবের আলম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সফিউল আলম উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন,সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী,উপজেলা মহিলা দলের আহবায়ক মনিরা বিশ্বাস,বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমসহ উপকারভোগী কৃষকরা