ডিমলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নীলফামারীর ডিমলায় যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) আশরাফুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, সমবায় কর্মকর্তা জাহিদুল আলম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হালিমুল ইসলাম রাসেল, ছাত্রদল নেতা আশিকুর রহমান আকিক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সবুজ, সদস্য সচিব আলমগীর হোসেন ও মোঃ লিমন হোসেন।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও দৈনিক ভোরের ডাক-এর উপজেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবস দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ফুটবল খেলার আয়োজন করা হয়।
পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।