ঢাকা   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আত্রাই বার্তা

ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুইজনকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) আনুমানিক রাত ৮টা ৩০ মিনিট দিকে উপজেলার বালাপাড়া বিওপি এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন ডিমলা উপজেলার মোঃ আনোয়ার হোসেন (২২) ও মোঃ আরমান ইসলাম (৩০)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিওপির একটি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

পরে উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ আটক দুজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডিমলা থানায় হস্তান্তর করেছে বিজিবি।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান ও মাদক কারবার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

হস্তান্তরের বিষয়ে ওসি আশরাফুল ইসলাম সংবাদকর্মী কে বলেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলা দায়ের করে জেলহারাতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই বার্তা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুইজনকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) আনুমানিক রাত ৮টা ৩০ মিনিট দিকে উপজেলার বালাপাড়া বিওপি এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন ডিমলা উপজেলার মোঃ আনোয়ার হোসেন (২২) ও মোঃ আরমান ইসলাম (৩০)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিওপির একটি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

পরে উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ আটক দুজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডিমলা থানায় হস্তান্তর করেছে বিজিবি।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান ও মাদক কারবার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

হস্তান্তরের বিষয়ে ওসি আশরাফুল ইসলাম সংবাদকর্মী কে বলেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলা দায়ের করে জেলহারাতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত