প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ||
নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুইজনকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) আনুমানিক রাত ৮টা ৩০ মিনিট দিকে উপজেলার বালাপাড়া বিওপি এলাকায় এ অভিযান চালানো হয়।আটক ব্যক্তিরা হলেন ডিমলা উপজেলার মোঃ আনোয়ার হোসেন (২২) ও মোঃ আরমান ইসলাম (৩০)।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিওপির একটি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ আটক দুজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডিমলা থানায় হস্তান্তর করেছে বিজিবি।রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান ও মাদক কারবার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।হস্তান্তরের বিষয়ে ওসি আশরাফুল ইসলাম সংবাদকর্মী কে বলেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলা দায়ের করে জেলহারাতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত