ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী
ভালোবাসার টানে ভারতের কেরালা থেকে ভারত - বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর বাড়িতে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী। ভিনদেশি তরুণীর আসার খবর এলাকয় ছড়িয়ে পড়ায় ওই নব-বধু তরুণীকে এক নজর দেখতে প্রতিদিন স্বামী মাসুদ রানার বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা সহ দূর-দূরান্ত থেকে আসা উৎসুখ মানুষ।
মাসুদ রানা ও তার পরিবার জানায়, ২০২১ সালের শেষ দিকে জ্বীবন- জীবিকার তাগিদে দুবাই যান মাসুদ রানা। সেখানে একটি রেস্তোরাঁয় ডেলিভারী ম্যান হিসেবে কাজে যোগদেন তিনি ।
প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় ভারতের কেরালার অধিবাসি অশ্বিনী নামক একজন তরুণী ক্যাশিয়ার পদের কাজে যোগদেন। সেখান থেকেই দুজনের পরিচয়, ঘনিষ্ঠতা এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এতে উভয়ের মধ্যে প্রেম ভালবাসার বন্ধন সৃষ্টি হলে তারা দুবাইয়ের আবুধাবি শহরের আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দুবাইর আবুধাবিতে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর ধরে সংসার জ্বীবন অতিবাহিত করার পর প্রায় ৩ মাস আগে দুবাই থেকে দু -জনে তারা তাদের নিজ নিজ দেশে ফিরে আসেন।
এ ঘটনায় ১২ নভেম্বন নব-বধু অশ্বিনী ভারত - বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাটের হাজীপাড়া গ্রামের মৃতঃ ওবাইদুর রহমানের ছেলে স্বামীর মাসুদ রানার বাড়িতে আসেন।
এ ঘটনায় ভিনদেশি তরুণীর আসার খবর এলাকয় ছড়িয়ে পড়ায় ওই নব-বধু তরুণীকে এক নজর দেখতে প্রতিদিন স্বামী মাসুদ রানার বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা সহ দূর-দূরান্ত থেকে আসা উৎসুখ মানুষ।
এ বিষয়ে অশ্বিনী বলেন, “পরিচয় থেকে ভালো লাগা, এরপর ভালোবাসা দু-জনের পছন্দের ভিত্তিতে তাদের বিয়ে হয়েছে। তাদের উভয় পরিবার তাদের বিয়ে মেনে নিয়েছেন। মাসুদ রানার পরিবারের লোকজন তাকে আপন করে নিয়েছেন। মাসুদ রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে অশ্বিনী খুবই খুশি। শ্বশুরবাড়ির সবাইকে তিনি ‘খুব ভালো মানুষ’ বলে উল্লেখ করেন।
মাসুদ রানার মা আলেয়া বলেন, দুবাইয়ে কাজ করার সময় তার ছেলের সঙ্গে ভারতের কেরালার অধিবাসি তরুণী অশ্বিনীর সহিত পরিচয় হলে তারা প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে । পরে আদালতের মাধ্যমে অশ্বিনী ‘ইসলাম ধর্ম’ গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিষয়টি জানার পর আমরা পারিবারিক ভাবে বিষয়টি মেনে নিয়েছি। বর্তমানে আমার ছেলে ও ছেলের বউ এখন বাড়িতেই আছেন।