সাম্প্রতিক
ইরান মাটির নিচে বিশাল সুরক্ষিত কমপ্লেক্স গড়ছে—পারমাণবিক পথে? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণে শিক্ষার্থী ও অটোরিকশাচালক আহত ট্রাম্পের জেমস বন্ডে অভিনয়কারী রবার্ট প্যাটিনসনকে শুভেচ্ছা, পুরোনো টুইটের আলোকে চুরি হচ্ছে কুকুর-বিড়াল, ভিয়েতনামের বাজারগুলোতে নিজেদের পোষা প্রাণীর খোঁজে অনেকে মেসি ও তেভেজের বিদায়ী ম্যাচে গ্ল্যামার, ৯ জন তারকা উপস্থিত চট্টগ্রাম ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের পিস্তল উদ্ধার, অস্ত্র কারখানা সন্ধান চলমান রবি কিষাণের ভক্ত কারিনা, দিলেন প্রকাশ্য ঘোষণা! নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে এবার ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী ডিএমপির ২৪‑ঘণ্টার অভিযান: ৫১৭ জন গ্রেফতার, ৫১টি মামলা বসুন্ধরায় আইসিসিবি-তে ১২তম 'সুপার সেল কার বাজার' চলল, গাড়ি কেনা-বেচায় নতুন আলোড়ন বর্ডার গার্ড বাংলাদেশ ১১৩ প্লাটুন ঢাকা ও ছয় জেলা মোতায়েন, ৪ প্লাটুন প্রস্তুত কানাডার অভিবাসন পরিকল্পনা প্রত্যাখ্যানের প্রস্তাব সংসদে পরাজিত
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

চুরি হচ্ছে কুকুর-বিড়াল, ভিয়েতনামের বাজারগুলোতে নিজেদের পোষা প্রাণীর খোঁজে অনেকে

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উপকণ্ঠে এক রাস্তার ধারের বাজারে গাদাগাদি করে রাখা খাঁচার সারির সামনে দাঁড়িয়ে নিজের নিখোঁজ ৯ বছর বয়সী ক্যালিকো বিড়ালটিকে হন্যে হয়ে খুঁজছেন কিউ মিন ফুয়ং। খাঁচাগুলোতে বিড়াল, কুকুর, খরগোশ থেকে শুরু করে লড়াকু মোরগ পর্যন্ত ঠাসাঠাসি করে রাখা হয়েছে, যাদের গন্তব্য পোষা প্রাণী হিসেবে বিক্রি হওয়া অথবা মাংসের জন্য কসাইখানায় যাওয়া। ফেসবুকের বিভিন্ন গ্রুপে হারানো পোষা প্রাণী এমন বাজারগুলোতে খুঁজে পাওয়ার অনেক গল্প দেখেই এখানে ছুটে এসেছেন ৪০ বছর বয়সী এই সিরামিক ব্যবসায়ী।

ছোটবেলা থেকে পরম মমতায় বড় করা ‘ডম’ নামের বিড়ালটি সম্পর্কে ফুয়ং বলেন, ডম চুরি হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তিনি জানান, বিড়ালটি এর আগে কখনো হারিয়ে যায়নি এবং যে রাতে ডম নিখোঁজ হয়, সে রাতেই তার বেশ কয়েকজন প্রতিবেশীরও পোষা প্রাণী চুরি হয়েছিল।

ভিয়েতনাম পুলিশের তথ্যমতে, মাংসের বাজারে বিক্রির উদ্দেশ্যে হাজার হাজার কুকুর ও বিড়াল চুরির অভিযোগে চলতি বছর বহু সন্দেহভাজন চোরকে আটক করা হয়েছে। দেশটিতে কুকুর ও বিড়ালের মাংস কেনাবেচা এবং খাওয়া আইনত বৈধ, তবে পোষা প্রাণী চুরি সম্পত্তি চুরির অপরাধ হিসেবে গণ্য হয়। এ বিষয়ে দেশব্যাপী কোনো কেন্দ্রীয় ডেটাবেস না থাকলেও পুলিশ পরিচালিত সংবাদপত্রগুলোতে মাঝেমধ্যে এসব ঘটনার বিবরণ প্রকাশিত হয়। গত মাসেই হো চি মিন সিটি পুলিশ মাংসের বাজারে বিক্রির জন্য ২ হাজার ৭০০টি বিড়াল চুরির অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে। এর আগে গত এপ্রিলে হ্যানয় পুলিশ ৩০০টিরও বেশি বিড়াল চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অপরাধীরা সাধারণত গভীর রাতে মোটরসাইকেলে করে চলাফেরা করে। প্রাণীগুলোকে কাবু করতে তারা সঙ্গে বস্তা, ডাক্ট টেপ এবং ঘরে তৈরি স্টান গানের মতো দেশীয় অস্ত্র রাখে।

মূলত ১০ কোটি মানুষের এই দেশটিতে প্রজন্মগত দৃষ্টিভঙ্গির পরিবর্তনের এক সন্ধিক্ষণে কাজ করছে এই চোরচক্র। ভিয়েতনামের তরুণ প্রজন্ম কুকুর ও বিড়ালকে পরিবারের সদস্যের মতো পোষা প্রাণী হিসেবে দেখছে এবং বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে তাল মেলাতে হ্যানয়ের পৌর সরকারও এই মাংসের ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে এখনো দেশজুড়ে রেস্তোরাঁর মেনুতে এই মাংস রয়ে গেছে এবং রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তার দোকানে আস্ত রোস্ট করা কুকুর বিক্রি হতে দেখা যায়। পোষা প্রাণী পালনের প্রবণতা বাড়ায় চোরদের লক্ষ্যবস্তুও বেড়েছে, যা তারা সহজেই সুপ্রতিষ্ঠিত মাংসের বাজারে বিক্রি করে দিতে পারছে।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, প্রাণীর দামে বেশ তারতম্য থাকলেও জীবন্ত কুকুর কেজিপ্রতি প্রায় ১ দশমিক ৫০ মার্কিন ডলার (প্রতি পাউন্ড ৬৮ সেন্ট) এবং বিড়াল কেজিপ্রতি প্রায় ৫ ডলারে বিক্রি হয়। 

উল্লেখ্য, ভিয়েতনামে ন্যূনতম মজুরি ঘণ্টাপ্রতি ৬৯ সেন্ট থেকে ৯৯ সেন্টের মধ্যে। 

হাইফং শহরের ৫০ বছর বয়সী ট্রাকচালক ট্রান থান বলেন, শ্রমজীবী মানুষের কাছে বিড়ালের মাংস একটি প্রিয় খাবার। তিনি জানান, প্রায় ২৩ ডলার খরচ করলে ছয়জনের একটি দল একসঙ্গে বিড়ালের মাংসের হট পট খেতে পারে। তার ভাষায়, আমার বয়সী বা তার চেয়ে প্রবীণ মানুষরাই মূলত এই অভ্যাস ধরে রেখেছেন। আমরা শূকর বা মুরগির মাংসের বদলে বিড়ালের মাংস বেছে নিই কারণ এটি চালের মদের সঙ্গে বেশ জমে।

ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে; অনেকের বিশ্বাস এই মাংস শারীরিক শক্তি বাড়ায় এবং দুর্ভাগ্য দূর করে। বাজারের আকার নিয়ে সরকারি কোনো পরিসংখ্যান না থাকলেও প্রাণী কল্যাণ সংস্থা ‘ফোর পজ ইন্টারন্যাশনাল’ ২০২০ সালের এক প্রতিবেদনে ধারণা দিয়েছিল যে, দেশটিতে প্রতিবছর ৫০ লাখের বেশি কুকুর এবং ১০ লাখ বিড়াল জবাই করা হয়। তবে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ায় গত কয়েক বছর ধরে এই ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে। ২০১৯ সালে বিক্রি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় নিজের কুকুরের মাংসের রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া ৭০ বছর বয়সী ট্রান হু থান বলেন, আজকাল তরুণরা কুকুর ঘরের ভেতরে রাখে এবং তাদের পরিবারের সদস্যের মতো আদর করে।

শহরের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া এবং জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকির কথা উল্লেখ করে হ্যানয় সরকার ২০১৮ সালে বাসিন্দাদের এই মাংস খাওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছিল। এ ছাড়া কুকুর ও বিড়ালের মাংস ব্যবসায়ীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে অন্য পেশায় সরিয়ে নিতে গত বছর একটি পাইলট প্রকল্পও চালু করে সরকার। দেশটির অর্থ মন্ত্রণালয় পরিচালিত ‘ভিয়েতনাম ইনভেস্টমেন্ট রিভিউ’ চলতি সপ্তাহে জানিয়েছে, এই উদ্যোগের এক বছরের মাথায় ২৮টি প্রতিষ্ঠান তাদের ব্যবসা পরিবর্তন করেছে।

আইন অনুযায়ী বিক্রেতাদের প্রাণীর উৎসের প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা থাকলেও হ্যানয়ের স্থানীয় বাসিন্দারা বলছেন এর প্রয়োগ অত্যন্ত শিথিল। শহরের একটি কাঁচাবাজারে পাঁচজন দোকানদারের সঙ্গে কথা বললে তাদের মধ্যে তিনজনই জানান, তাদের প্রাণীগুলো কোথা থেকে এসেছে তা তারা জানেন না। তাদের কেউই নিজের নাম প্রকাশ করতে রাজি হননি। এ বিষয়ে হ্যানয় সিটি করপোরেশন ও পুলিশের কাছে মন্তব্য চাওয়া হলেও তারা কোনো সাড়া দেয়নি।

পরিত্যক্ত ও চুরি যাওয়া পোষা প্রাণীদের জন্য হ্যানয়ের বৃহত্তম আশ্রয়কেন্দ্র ‘এসএনএনসি ডগ অ্যান্ড ক্যাট রেসকিউ সেন্টার’-এর স্বেচ্ছাসেবী যোগাযোগ ব্যবস্থাপক ফান ট্রুং থান জানান, কসাইখানায় নিয়ে যাওয়ার পথে প্রাণী উদ্ধারের জন্য তারা প্রায়ই মানুষের কাছ থেকে ফোন পান। অনেক সময় তাদের কর্মীরা মাংসের বাজারদরের চেয়ে বেশি দাম দিয়ে কসাইদের হাত থেকে প্রাণীগুলো কিনে নেন। তবে আশ্রয়কেন্দ্রটিতে ইতিমধ্যেই প্রায় ১ হাজার ৪০০ প্রাণী থাকায় এবং তহবিলের অভাবে নতুন করে প্রাণী উদ্ধারের সংখ্যা কমিয়ে আনতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

এদিকে, বিড়ালটি নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখনো ডমকে খুঁজে পাননি ফুয়ং। তবু তিনি নিয়মিত বিভিন্ন ওয়েবসাইটে নজর রাখছেন, যেখানে চোরেরা প্রাণীর ছবি পোস্ট করে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে মুক্তিপণ দাবি করে। আক্ষেপ করে ফুয়ং বলেন, ডম ছিল আমার মানসিক প্রশান্তির জায়গা। ওকে ছাড়া পুরো বাড়িটা একদম শূন্য মনে হয়।

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/কেএইচটি

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

চুরি হচ্ছে কুকুর-বিড়াল, ভিয়েতনামের বাজারগুলোতে নিজেদের পোষা প্রাণীর খোঁজে অনেকে

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x