সাম্প্রতিক
অসময়ের বৃষ্টিতে ভুগছে গাজা, চরম ঝুঁকিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আইবিএম ভিসা স্পন্সরশিপ বন্ধে হাজার ভারতীয় প্রযুক্তিবিদ বিপাকে যুক্তরাষ্ট্রের পিস্তলসহ ১৩ মামলার আসামি রনজু সরকারকে গ্রেফতার করল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন কুয়েতের আকাশসীমায় ইরানী ড্রোন হামলায় চারজন আহত গালিব হত্যাকাণ্ডে বগুড়া সিটি করপোরেশনের মানবিক উদ্যোগ স্পেনের আগাম নির্বাচন: সমাজতান্ত্রিক শাসনের ভবিষ্যৎ ঝুঁকিতে আনারের মেয়ে ডরিনকে ঢাকা পুলিশ গ্রেফতার, মামলার বিবরণ এখনো অজানা ওপেনএআই ৫৭‑বছর‑পুরনো ম্যাট্রিক্স গুণন সমস্যার সমাধান দাবি নবীজীবন থেকে শিখি: হালাল রিজিকের জন্য দোয়া মোহাম্মদুর রহমানের স্বপ্ন ভাঙল: সৌদি যাত্রার পথে ট্রাফিক দুর্ঘটনায় পাঁচজন নিহত সোনার দাম বেড়েছে ১,৯৭,৮৮০ টাকায় – ২৬ নভেম্বর থেকে কার্যকর বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

অসময়ের বৃষ্টিতে ভুগছে গাজা, চরম ঝুঁকিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

গাজার মধ্যাঞ্চলের আজ-জাওয়াইদা এলাকায় নভেম্বরের শুরুতে যখন ভারী বৃষ্টি নামে, তখন জাবের আল-কাসিহের তাঁবুতে হুড়মুড় করে পানি ঢুকে পড়ে। ভিজে যায় পরিবারের বিছানাপত্র, নষ্ট হয় খাবারদাবার। উত্তর গাজার বেইত লাহিয়া থেকে পালিয়ে আসা আল-কাসিহ আল জাজিরাকে জানান, গত শীতেও তার আশ্রয়শিবির তিন থেকে চারবার পানিতে ডুবে গিয়েছিল। বারবার বন্যার কারণে তখনই আশপাশের অনেক পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়। এবারও সেই একই পরিস্থিতির মুখোমুখি গাজার বাস্তুচ্যুত মানুষ।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দফতর (ওসিএইচএ) বলছে, গাজার প্রায় ১৩ লাখ ৬০ হাজার ফিলিস্তিনি; মোট জনসংখ্যার ৬৫ শতাংশ এখন তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

গত ৬ নভেম্বর সন্ধ্যায় শুরু হওয়া ঝড়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে প্রায় ৭০ হাজার তাঁবু পানিতে ডুবে যায় বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২ লাখ ২৬ হাজার মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছে ৫ হাজারের বেশি পরিবার। অন্তত ৬০০ পরিবারকে আবারও অন্যত্র সরে যেতে হয়েছে।

বৃষ্টির কারণে প্রাণহানিও ঘটেছে। ৮ নভেম্বর দেইর আল-বালাহর দক্ষিণে একটি বাস্তুচ্যুত শিবিরে তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে পড়ে। এতে শিশুসহ পাঁচজন নিহত হন। একই ঝড়ে এক নবজাতক পানিতে ডুবে মারা যায় বলে জানিয়েছে ওসিএইচএ। পরে ১৩ নভেম্বর হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া) মারা যায় ৯ মাস বয়সী আরেক শিশু।

বুধবার গাজা উপত্যকার পৌরসভাগুলোর ইউনিয়ন সতর্ক করে বলেছে, চলতি শীতে প্রায় এক হাজার আশ্রয়শিবির ও অস্থায়ী বসতি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের হিসাবে, জরাজীর্ণ ২ লাখ তাঁবু বদলানো প্রয়োজন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ২ হাজারের বেশি ভবন যেকোনো সময় ধসে পড়তে পারে।

ইসরায়েলের যুদ্ধ শুরুর পর গাজায় এটি চতুর্থ শীত। কিন্তু যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডে শীতের বৃষ্টি এখন আর কেবল আবহাওয়াজনিত দুর্যোগ নয়। মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ, চলাচলের সীমাবদ্ধতা, ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো এবং নিরাপদ আশ্রয়ের অভাব—সব মিলিয়ে বৃষ্টি নতুন করে বাস্তুচ্যুতির কারণ হয়ে উঠেছে।

নিরাপদ জায়গায় সরে যেতে পারছেন না কেন ফিলিস্তিনিরা?

গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিধিনিষেধের কারণে মানুষের চলাচল সীমিত। ফলে বন্যা বা অন্য কোনো দুর্যোগের মুখে পড়লে নিরাপদ জায়গায় সরে যাওয়ার সুযোগও কমে যাচ্ছে বলে জানিয়েছে ওসিএইচএ।

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, গাজার মানুষকে ভূখণ্ডটির ৪০ শতাংশেরও কম জায়গায় সীমাবদ্ধ রাখা হয়েছে। উপত্যকায় থাকা ১ হাজার ৭০০ বাস্তুচ্যুতি শিবিরের অর্ধেকেরও বেশি এমন এলাকায় অবস্থিত, যেখানে বন্যার ঝুঁকি রয়েছে।

নতুন করে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কাও কাটছে না। বৃহস্পতিবার ইসরায়েলের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়েছেন, হামাস নিরস্ত্র না হলে নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে। এতে ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে সরিয়ে নেওয়া হবে বলে তিনি জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি গাজার অবশিষ্ট ৩০ শতাংশ এলাকায় হামাসের নিয়ন্ত্রণকে ‘ভ্রম’ বলে উল্লেখ করেন। তবে এ সময় তিনি কোনো আনুষ্ঠানিক উচ্ছেদ বা স্থানত্যাগের নির্দেশ দেননি।

যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত বাড়িঘরও এখন মানুষের জন্য নিরাপদ আশ্রয় নয়। জাতিসংঘের স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী, জুনের মাঝামাঝি পর্যন্ত গাজার ৮২ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়ে গিয়েছিল।

মধ্য গাজার নুসেইরাতে বসবাসকারী নাসের আল-হাজ্জ প্রথম দফার বৃষ্টির সময় সন্তানদের নিয়ে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত তাঁর ফ্ল্যাটের ছাদ থেকে তখন খসে পড়ছিল ভবনের বিভিন্ন অংশ।

আল জাজিরাকে তিনি বলেন, ‘কিন্তু আমি যাবো কোথায়? বাড়িভাড়া অনেক বেশি। আবার তাঁবুতেও নিরাপত্তা নেই।’ অর্থাৎ যেসব বাড়িতে মানুষ ফিরতে পারছেন, সেগুলোও ঝুঁকিমুক্ত নয়। আর তাঁবুতে আশ্রয় নেওয়ার অর্থ হলো বৃষ্টি, বন্যা ও শীতের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা।

গাজা কেন এত সহজে বন্যাকবলিত হচ্ছে?

গাজার বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা একসময় ছিল। কিন্তু ইসরায়েলের যুদ্ধ সেই নালা, নর্দমা ও পয়োনিষ্কাশনব্যবস্থার বড় অংশ ধ্বংস করে দিয়েছে। ফলে ভারী বৃষ্টি হলেই পানি জমছে জনবসতি ও আশ্রয়শিবিরগুলোতে।

গাজা সিটির পৌরসভার মুখপাত্র হোসনি মুহান্না জানান, নভেম্বরের প্রথম দফার বৃষ্টির সময় শহরের আটটি পানি নিষ্কাশন পাম্পিং স্টেশন এবং বৃষ্টির পানি সংরক্ষণের তিনটি প্রধান জলাধার অচল ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, সবচেয়ে ভালো পরিস্থিতিতেও অবশিষ্ট নিষ্কাশনব্যবস্থা দিয়ে মোট বৃষ্টির পানির মাত্র এক-পঞ্চমাংশ সরানো সম্ভব।

শহরের অন্যতম প্রধান পানি সংরক্ষণাগার শেখ রাদওয়ান লেগুনে প্রথম দফার বৃষ্টিতে পানির উচ্চতা প্রায় দেড় মিটার বা পাঁচ ফুট বেড়ে যায় বলে জানিয়েছে ওসিএইচএ। জাতিসংঘের এই দপ্তর বৃহস্পতিবার জানায়, লেগুনটির পাম্পিং স্টেশন এখন তার নির্ধারিত সক্ষমতার ৪০ শতাংশেরও কম ক্ষমতায় কাজ করছে।

মধ্য গাজায় ওয়াদি গাজায় পানির উচ্চতা হঠাৎ বেড়ে আল-মুগরাকা ও আজ-জাহরা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে পৌরসভাগুলো।

অন্যদিকে, জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতাও সীমিত। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ৭ নভেম্বর তারা জরুরি সহায়তা চেয়ে ২ হাজার ১৬৬টি ফোনকল পেয়েছিল। কিন্তু উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছেন মাত্র ২১৮টি ক্ষেত্রে। বাকিদের অধিকাংশকেই ফোনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

বৃষ্টি ও জলাবদ্ধতায় কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে?

বৃষ্টির পানি শুধু তাঁবু বা বাড়িঘরেই ঢুকছে না, মিশে যাচ্ছে পয়োনিষ্কাশনের পানির সঙ্গেও। এতে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ছে।

নভেম্বরের শুরুর বৃষ্টির সময় জাতিসংঘের কর্মীরা ৫৮টি আশ্রয়কেন্দ্র থেকে পয়োবর্জ্য মিশ্রিত পানি অপসারণে সাকশন ট্রাক ব্যবহার করেন।

গাজা সিটির পেশেন্টস ফ্রেন্ডস বেনেভোলেন্ট সোসাইটি হাসপাতালে পানি ঢুকে পড়ে নিচতলায় থাকা শিশু বিভাগ, ওষুধের দোকান ও রেডিওলজি বিভাগে। অন্যদিকে, সড়ক পানিতে ডুবে যাওয়ায় অনেক জায়গায় রোগী ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে পারেননি।

অপর্যাপ্ত জায়গায় গাদাগাদি করে বসবাস করাও স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। তাঁবুতে থাকা পরিবারগুলোর হাতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার মতো পর্যাপ্ত পানিও নেই।

jwARI.fetch( $( "#ari-image-jw6b08d9954183a" ) );

গাজা সিটির রান্তিসি শিশু হাসপাতালে কর্মরত শিশু চিকিৎসক শরিফ মাতার আল জাজিরাকে বলেন, গাদাগাদি করে তাঁবুতে বসবাস এবং পর্যাপ্ত পানির অভাবের কারণে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত গাজায় মেনিনজাইটিসের ৬৯২টি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। তাদের অধিকাংশই এক বছরের কম বয়সী শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ নভেম্বর এ রোগের প্রাদুর্ভাব নিয়ে সতর্কতা জারি করে। মন্ত্রণালয়ের হিসাবে, অক্টোবরে মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার ঘটনা ছিল ২৭২টি। অথচ সাধারণ সময়ে প্রতি মাসে এ ধরনের রোগীর সংখ্যা থাকে ৩০ থেকে ৫০ জন।

পর্যাপ্ত আশ্রয়-সহায়তা পৌঁছাচ্ছে না কেন?

গাজায় শীতের বৃষ্টি মোকাবিলায় সবচেয়ে বেশি প্রয়োজন তাঁবু, কম্বল, বিছানাপত্র ও জরুরি আশ্রয় উপকরণ। কিন্তু এসব সহায়তার বড় অংশই এখনো গাজায় প্রবেশ করতে পারেনি।

১৩ নভেম্বর জাতিসংঘের মানবিক সহায়তা দল জানায়, বিভিন্ন সহায়তা সংস্থা ও সরকার মিলে কেনা দেড় লাখের বেশি তাঁবু গাজার বাইরে অপেক্ষা করছে। এর অধিকাংশই মিসরের এল-আরিশ এলাকায় রয়েছে।

বুধবার ইউরোপীয় কমিশন জানায়, ইসরায়েলের অনুমতি না পাওয়ায় তাঁবু এবং সেগুলো স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম এখনো ট্রাকে আটকে আছে।

মিসর থেকে আসা পণ্য সরাসরি রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করতে পারে না। সেগুলো ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শালোম সীমান্ত দিয়ে পরিদর্শনের জন্য পাঠানো হয়। এ ছাড়া কিছু আশ্রয়-উপকরণকে ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ পণ্য হিসেবে শ্রেণিবদ্ধ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে এসব পণ্য গাজায় প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর অধীনস্থ সংস্থা কোঅর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাকটিভিটিজ ইন দ্য টেরিটরিজ (কোগাট) সোমবার জানিয়েছে, তাদের শীতকালীন কর্মসূচির আওতায় প্রায় ১ লাখ তাঁবু গাজায় প্রবেশ করেছে। আরও ৬৭ হাজারের বেশি তাঁবু ও শীতকালীন সামগ্রী প্রবেশের অনুমোদন দেওয়া হয়েছে, তবে সেগুলো এখনো গাজায় পৌঁছায়নি।

অন্যদিকে, গাজার ভেতরে আশ্রয়-সহায়তা সংস্থাগুলোর হাতে বর্তমানে ছয় হাজার ৫০০টিরও কম তাঁবু মজুত রয়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)।

সহায়তার ঘাটতি ও প্রবেশে বিধিনিষেধের কারণে গাজায় শীতকালীন সামগ্রীর দামও বেড়েছে। এনআরসির হিসাবে, ছয় সদস্যের একটি পরিবারের জন্য প্রয়োজনীয় সাধারণ শীতকালীন সামগ্রী কিনতে গাজার ভেতরে ছয় হাজার ডলারেরও বেশি খরচ হতে পারে। অথচ বিদেশ থেকে এসব সামগ্রী কিনে সহায়তা সংস্থাগুলোর মাধ্যমে গাজায় পৌঁছাতে খরচ হয় প্রায় ৭০০ ডলার।

এদিকে, শীতকালীন আশ্রয়ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ২৮ কোটি ৩০ লাখ ডলারের মাত্র ৩৫ শতাংশ অর্থ পেয়েছে দাতা সংস্থাগুলো।

সীমান্তে তাঁবু আটকে থাকার অর্থ হলো, গাজার কোনো পরিবার জানে না ঠিক কবে তাদের কাছে আশ্রয়ের ব্যবস্থা পৌঁছাবে।

খান ইউনিসের কাছে আল-মাওয়াসি এলাকায় বসবাসকারী ফাদি ওয়াফি বুধবার ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফাকে জানান, আগের ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু এখনো কোনো আশ্রয়-সহায়তা পাননি তিনি। পাঁচ সদস্যের পরিবারটির সম্বল মাত্র দুটি তোশক ও দুটি কম্বল।

পরবর্তী ঝড়ের আগে কী করা সম্ভব?

গাজার সরকারি মিডিয়া অফিস মঙ্গলবার সতর্ক করে জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই নতুন একটি ঝড় আঘাত হানতে পারে।

এদিকে, সহায়তাকর্মীরা পানি নিষ্কাশনের নালা পরিষ্কার করছেন, আশ্রয়কেন্দ্রগুলো মজবুত করছেন এবং বন্যার পানি ঠেকাতে অস্থায়ী বাঁধ তৈরি করছেন। কিন্তু এসব প্রস্তুতি এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম।

ওসিএইচএর ২০ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, বন্যার ঝুঁকিতে থাকা ৩৫৬টি স্থানের মধ্যে মাত্র ১৬২টিতে এ ধরনের কাজের তথ্য পাওয়া গেছে।

সোমবার আইওএম জানিয়েছে, প্রায় ১ হাজার ২০০ পরিবারের জন্য আরও মজবুত জরুরি আশ্রয়কেন্দ্র নির্মাণে ইসরায়েলি কর্তৃপক্ষ প্রায় ৭০ হাজার কাঠের টুকরা এবং ১ হাজার ২০০টির বেশি টুলকিট প্রবেশের অনুমোদন দিয়েছে।

কোগাট জানিয়েছে, পানি নিষ্কাশনের পাম্প ও জেনারেটর প্রবেশের অনুমোদনও দেওয়া হয়েছে। পাশাপাশি শেখ ইজলিন ও শেখ রাদওয়ান পয়োনিষ্কাশনকেন্দ্রে আংশিক মেরামতের অনুমতি দেওয়া হয়েছে। তবে এসব সরঞ্জাম গাজায় পৌঁছেছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি।

কোগাটের ভাষ্য অনুযায়ী, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত পুনর্গঠনের কাজে ব্যবহৃত সরঞ্জাম গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না।

এদিকে, গাজার পৌরসভাগুলো এখনও পানি নিষ্কাশনের পাম্প, বিকল্প জেনারেটর ও জ্বালানি চেয়ে আসছে।

বারবার বাস্তুচ্যুত হওয়া মানুষের কাছে এসব প্রতিশ্রুতির চেয়েও বড় প্রশ্ন—পরবর্তী বৃষ্টিতে মাথা গোঁজার জায়গাটুকু থাকবে কি না।

ওম হানি হামুদার পরিবারকে এ পর্যন্ত প্রায় ১৫ বার বাস্তুচ্যুত হতে হয়েছে। আজ-জাওয়াইদায় বৃষ্টিতে তার তাঁবু ডুবে যাওয়ার পর আল জাজিরাকে তিনি বলেন, ‘আমরা চাই, এসব তাঁবুর বদলে ক্যারাভান দেওয়া হোক। সাধারণ একটি ক্যারাভানও হলে আমাদের জন্য ভালো হতো।’

গাজার মানুষের কাছে এখন শীতের বৃষ্টি মানে শুধু ভিজে যাওয়া কিংবা ঠান্ডায় কষ্ট পাওয়া নয়। প্রতিটি বৃষ্টি তাদের সামনে নতুন করে ঘর হারানোর, আশ্রয় হারানোর এবং জীবন বাঁচানোর লড়াইয়ের প্রশ্ন তুলে দিচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

অসময়ের বৃষ্টিতে ভুগছে গাজা, চরম ঝুঁকিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x