সাম্প্রতিক
ইরান মাটির নিচে বিশাল সুরক্ষিত কমপ্লেক্স গড়ছে—পারমাণবিক পথে? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণে শিক্ষার্থী ও অটোরিকশাচালক আহত ট্রাম্পের জেমস বন্ডে অভিনয়কারী রবার্ট প্যাটিনসনকে শুভেচ্ছা, পুরোনো টুইটের আলোকে চুরি হচ্ছে কুকুর-বিড়াল, ভিয়েতনামের বাজারগুলোতে নিজেদের পোষা প্রাণীর খোঁজে অনেকে মেসি ও তেভেজের বিদায়ী ম্যাচে গ্ল্যামার, ৯ জন তারকা উপস্থিত চট্টগ্রাম ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের পিস্তল উদ্ধার, অস্ত্র কারখানা সন্ধান চলমান রবি কিষাণের ভক্ত কারিনা, দিলেন প্রকাশ্য ঘোষণা! নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে এবার ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী ডিএমপির ২৪‑ঘণ্টার অভিযান: ৫১৭ জন গ্রেফতার, ৫১টি মামলা বসুন্ধরায় আইসিসিবি-তে ১২তম 'সুপার সেল কার বাজার' চলল, গাড়ি কেনা-বেচায় নতুন আলোড়ন বর্ডার গার্ড বাংলাদেশ ১১৩ প্লাটুন ঢাকা ও ছয় জেলা মোতায়েন, ৪ প্লাটুন প্রস্তুত কানাডার অভিবাসন পরিকল্পনা প্রত্যাখ্যানের প্রস্তাব সংসদে পরাজিত
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

পাকিস্তান সীমান্তে পঞ্চম এস-৪০০ মোতায়েন করতে যাচ্ছে ভারত

পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে চীন, তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের বহুমুখী সহায়তার প্রেক্ষাপটে নিজেদের পশ্চিম সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের শীর্ষ দুই সরকারি কর্মকর্তার বরাতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখা (এলওসি) সুরক্ষিত রাখতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পঞ্চম এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে নয়াদিল্লি।

প্রতিবেদনে বলা হয়, চীন ও তুরস্ক পাকিস্তানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে, যুক্তরাষ্ট্র দেশটির এফ-১৬ যুদ্ধবিমানগুলোকে আরও শক্তিশালী করে তুলছে এবং সৌদি আরব পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে অর্থের জোগান দিচ্ছে। এমন পরিস্থিতিতে ভারত তার পশ্চিমাঞ্চলীয় সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুসংহত করার এই পদক্ষেপ নিয়েছে। বর্তমানে আকাশপথের যেকোনো হুমকি মোকাবিলায় ভারতের পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটে তিনটি দূরপাল্লার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশের ১ হাজার ১২৬ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) সুরক্ষিত রাখতে চতুর্থ এস-৪০০ ব্যবস্থাটি আসামে মোতায়েন করা হয়েছে।

জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার বরাবরের মতোই মুখে কুলুপ এঁটে থাকলেও সংশ্লিষ্ট ওই কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মাসেই ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি প্রাক-সরবরাহ পরিদর্শক দল রাশিয়া সফর করবে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে পঞ্চম এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থাটি সীমান্তে মোতায়েনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।

৪০ কিলোমিটার থেকে ৪০০ কিলোমিটার পাল্লার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, মনুষ্যবিহীন যুদ্ধ বিমান ব্যবস্থা, কামিকাজে ড্রোন এবং লয়টারিং অ্যামিউনিশন বা আত্মঘাতী ড্রোন ধ্বংস করতে সক্ষম এই এস-৪০০ ব্যবস্থা। ‘অপারেশন সিঁদুর’-এর সময় এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছিল। সে সময় পাকিস্তানের ছোড়া কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা রকেট ভারতের ভূখণ্ডে আঘাত হানতে পারেনি বরং সিন্ধু নদের পশ্চিম প্রান্ত পর্যন্ত আকাশসীমায় পাকিস্তানের যুদ্ধবিমান, আগাম সতর্কীকরণ ও নিয়ন্ত্রণকারী বিমান (এইডব্লিউঅ্যান্ডসি) এবং ইলেকট্রনিক গোয়েন্দা (এলিন্ট) প্ল্যাটফর্ম ভূপাতিত করেছিল এই এস-৪০০।

এদিকে, ২০২৭ সালে রাওয়ালপিন্ডিকে চীনের পঞ্চম প্রজন্মের জে-৩৫ যুদ্ধবিমান সরবরাহের পরিকল্পনার প্রেক্ষাপটে ভারতও পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছে। চীনের দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পিএল-১৫ ই (এক্সটেন্ডেড) এবং এইচকিউ ৯বিই-এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবিলায় ভারত নিজস্বভাবে দূরপাল্লার স্ট্যান্ড-অফ অস্ত্র ও লয়টারিং অ্যামিউনিশন তৈরি এবং সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তান বিমানবাহিনী সুইডিশ অ্যাওয়াকস বিমানের সহায়তায় চীনা জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ২০০ কিলোমিটার পাল্লার টুইন-ডাটা লিংক পিএল-১৫ ই ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এ প্রসঙ্গে ভারতের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, আমরা জানি ভবিষ্যতের যুদ্ধ হবে সরাসরি সংঘাতহীন, যেখানে স্ট্যান্ড-অফ অস্ত্রের ব্যবহারই মুখ্য হবে। যাদের কাছে বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী সক্ষমতা থাকবে, তারাই যুদ্ধে এগিয়ে থাকবে।

দ্বিতীয় কর্মকর্তা জানান, বেইজিং ও আঙ্কারা যে পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করছে, ওয়াশিংটন যে এফ-১৬ যুদ্ধবিমানের আধুনিকায়ন প্যাকেজ দিচ্ছে এবং ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে মক্কা জোটকে সহায়তার প্রতিদান হিসেবে রিয়াদ যে পাকিস্তানকে অর্থ সহায়তা দিচ্ছে, সে বিষয়ে ভারত পুরোপুরি অবগত। পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা চাইলেও এবং দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে থাকা সত্ত্বেও তারা ৫০০ কোটি ডলারের বেশি ব্যয়ে চীনের কাছ থেকে আটটি ইউয়ান (হাঙ্গর) শ্রেণির এআইপি ডিজেল অ্যাটাক সাবমেরিন কিনছে। এর মধ্যে একটি সাবমেরিন ২০২৬ সালের জুনে পাকিস্তান নৌবাহিনীতে যুক্তও হয়েছে। অন্যদিকে, তুরস্ক পাকিস্তানের অগস্তা ৯০ বি সাবমেরিনগুলোর আধুনিকায়ন করছে এবং দেশটিকে দূরপাল্লার কামিকাজে ড্রোন সরবরাহ করছে। পাশাপাশি পাকিস্তানের আকাশপথের সামরিক সক্ষমতা বাড়াতে চীন ইতোমধ্যেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম সশস্ত্র উইং লুং-২ ড্রোন সরবরাহ করেছে বলে ওই কর্মকর্তারা জানান।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

পাকিস্তান সীমান্তে পঞ্চম এস-৪০০ মোতায়েন করতে যাচ্ছে ভারত

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x