বগুড়া জেলা সদর থানার অন্তর্ভুক্ত এলাকা শহরতলী ভাটকান্দি স্থানে ওয়াজেদ হোসেন ঝন্টু (৩০) নামের এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
শনিবার (আজ) (সকাল ৯-১০ টার) দিকে ভাটকান্দি ব্রিজ এলাকায় মানিকের হোটেলে এই ঘটনা ঘটে।
নিহত ওয়াজেদ হোসেন ঝন্টু (৩০) হলেন ভাটকান্দি পুর্বপাড়ার আফজাল হোসেনের পূত্র। পেশায় তিনি ছিলেন একজন টাইলস মিস্ত্রী।
এলাকায় জিজ্ঞাসাবাদে আত্রাই বার্তাকে জানায়, ভাটকান্দিতে একটি জলাশয় থেকে শনিবার সকালে 'ওয়াজেদ হোসেন'ঝন্টু মাছ ধরেন। মাছ বাড়িতে রেখে এসে সকাল ৯টার দিকে ভাটকান্দি ব্রিজ এলাকায় মানিকের হোটেলে বসে নাস্তা করছিলেন। এমন সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত হোটেলে প্রবেশ করে এবং ওয়াজেদ হোসেন ঝন্টুকে ঘেরাও করেন এবং দুর্বৃত্তরা ঝন্টুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন ।
তারপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় ০১ জনকে স্থানীয় জনগণ আটক করে এবং তাকে সদর থানা পুলিশের হাতে তুলে দেন ।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। স্থানীয়রা কেউ মুখ খুলছেন না। তবে শোনা যাচ্ছে মাছ ধরা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে এবং আরো জানায় সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তি আওতায় আনা হবে।
























