বোরকাটা পরে হায়
ফ্যাশনের জন্যে
নহে নয় গা ঢাকা
কারন টা অন্যে ।
টাইটফিট বোরকাতে
রমনীরা চলে
দেহ রেখা দেখে হাসে
বাদরের দলে ।
মাথায় তুলিয়া রাখে
চার তলা বাড়ি
কপালটা থাকে খালি
কি যে জমিদারি ।
হাত পা-টা খোলা থাকে
মেহেদীতে আঁকা
তাই দেখে ফিরে বার
পাশে থাকা কাকা ।
পর্দাটা আজকাল
আছে শুধু নামে
বোরকাটা তাই লাগে
ফ্যাশনের কামে ।
























