১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। আজ মৃত্যুহীন অমরত্ব লাভের দিন। ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী রাজনৈতিক হত্যাকাণ্ডের দিন আজ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। এর মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় সংযোজিত হয়েছিল। সেদিন ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি,তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। এ ছাড়া বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, আরিফ, বেবি ও সুকান্ত, আব্দুল নাঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুব নেতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকেও হত্যা করা হয়। তাই এই দিনটিকে বাঙালি জাতি যথাযোগ্য মর্যাদায় পালন করে। তারই ধারাবাহিকতায় গাজীপুরের কাশিমপুরেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেন। কাশিমপুরে ১নং ওয়ার্ডে মেশিনপার মো্রে ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুস সালাম আহম্মেদ আব্বাস দলীয় দিকনির্দেশনায় মিলাদে মাহফিল ও ভোজের আয়োজন করেন।শোক দিবসে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ সংগঠন। পবিত্র কোরআন তেলোয়াত মধ্য দিয়ে শোক দিবসটি শুরু হয় এবং শহীদ বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন এবং গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করে শোক দিবস শেষ হয়।
কাশিমপুরে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট পালিত
২
পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ
৩ ঘন্টা আগে
৩
১২ বছরের পথচলা উদ্যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন
২৩ নভেম্বর ২০২৬
৪
ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ।
১৯ নভেম্বর ২০২৬
৫
ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী
১৫ নভেম্বর ২০২৬
৭
চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা
১৩ নভেম্বর ২০২৬
৮
খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড়
১৩ নভেম্বর ২০২৬
৯
সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র
১২ নভেম্বর ২০২৬
১০
ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
১১ নভেম্বর ২০২৬
২
এইচএসসির ফলাফলে খানসামায় হতাশার চিত্র, ১১ প্রতিষ্ঠানে পাসের হার ৩৩.২২ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬
৩
খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড়
১৩ নভেম্বর ২০২৬
৪
পাকেরহাট শাপলা চত্বরে মাইলফলকে বানান ভুল, দীর্ঘদিনেও সংশোধনের উদ্যোগ নেই
২৯ অক্টোবর ২০২৬
৫
ডিমলায় ৫২ বছর বয়সে এইচএসসি পাশ করল শেফালী
০১ নভেম্বর ২০২৬
৭
আজ শ্যামাপূজা ও দীপাবলি, অমাবস্যার রাতে জ্বলবে প্রদীপ
০৮ নভেম্বর ২০২৬
৮
ডিমলায় শতবর্ষী গাছবাড়ি খেলার মাঠ ৬ ঘন্টায় দখল মুক্ত হল
৩০ অক্টোবর ২০২৬
৯
ঠাকুরগাঁও- ১ আসন উপনির্বাচনে ৩ ভুয়া ভোটার আটক
২৯ অক্টোবর ২০২৬
১০
ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতির মামলায় পীরগঞ্জের প্রধান শিক্ষক আটক
০২ নভেম্বর ২০২৬
স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন







