সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
Md. Azizar Rahman Md. Azizar Rahman
শেয়ার করুন

খানসামায় রাস্তায় বেড়া দিয়ে ৬ পরিবারকে অবরুদ্ধ

Md. Azizar Rahman
Md. Azizar Rahman
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানসামায় রাস্তায় বেড়া দিয়ে ৬ পরিবারকে অবরুদ্ধ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬টি পরিবারে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বাইদুল ও আ: রশিদ গং। বাড়িতে চলাচলের রাস্তায় দেওয়া হয়েছে একাধিক বাঁশের বেড়া। এতে ওই পাড়ায় ৬টি পরিবার গত ২ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার খানসামা উপজেলার অন্তগত ৬নং গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর মানিকগঞ্জের মন্ডলপাড়া গ্রামে।

জানা যায়, খানসামা থানার হাসিমপুর গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে কাসেম আলী, বাবলুর রহমান,ইয়াকুব আলী,আনোয়ার হোসেনসহ ৬টি পরিবারের প্রায় ২৫ জন সদস্যকে নিয়ে পৈত্রিক বসতভিটায় বসবাস করে আসছেন। কিন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামান্যতম বিরোধের জের ধরে

বদির উদ্দিন,আব্দুর রশীদ,ওবাইদুর রহমান,ফয়জার রহমান শুক্রবার ১২ অগাষ্ট সন্ধ্যায় প্রায় ১৭৫ মিটার রাস্তার দুইটি মুখেই বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আমরা আমাদের পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি কিন্ত প্রতিপক্ষরা আমাদের পুকুরে নোংরা অপরিস্কার পানি ফেলতে চায় কিন্ত আমরা ফেলতে দেইনি মূলত সেই কারণেই তারা আমাদের চলাচলের রাস্তায় বেড়া দিয়েছে।

তবে অভিযোগের এসব কথা অস্বীকার করে অভিযুক্তরা বলেন, আমাদের বাড়ির ব্যবহৃত টিউবওয়েল এর পানি ফেলার মতো জায়গা না থাকায় তাদের ঐ পুকুরের মধ্যে ফেলতাম কিন্ত ওনারা পুকুরে পানি ফেলতে বাধা দেয়। তাই আমরা আমাদের জমির উপরস্থ রাস্তার মধ্যে বেড়া দিয়েছি।

এ ব্যাপারে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, আমি বিষয়টি জানার পরে ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠিয়েছি আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে। 

এ ব্যাপারে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার বলেন, এ বিষয়ে আমাদের কাছে এখনো কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

খানসামায় রাস্তায় বেড়া দিয়ে ৬ পরিবারকে অবরুদ্ধ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x