সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

১০ বছরেও হয়নি সড়কের উন্নয়ন, চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর দপ্তিয়র ইউনিয়নে পাইকাল বটতলা থেকে জালাই-দপ্তিয়র বাজার সড়কে চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী এবং ৮ নং ওয়ার্ড এলাকায় কালভার্ট সংলগ্ন সড়কে মাটি না থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, জালাই বাজার থেকে সরাসরি দপ্তিয়র বাজার যেতে সরু আঁকাবাঁকা সড়কে বিভিন্ন স্থানে খানাখন্দ ও খালে অবস্থিত কালভার্টের দুই পাশে পর্যাপ্ত মাটি না থাকায় চলাচলে বাঁশের সাঁকো ব্যবহার করা হচ্ছে। এছাড়াও এলাকায় ভ্যান, অটো ইজিবাইক ও মোটরসাইকেল নিয়ে চলাচল প্রায় অসম্ভব। স্থানীয় বাসিন্দা শরিফ বলেন, প্রায় অনেক বছর যাবৎ এই সড়কে মাটি ফালানো হয় না। এই সড়কে প্রায় তিন শতাধিক পরিবারের বসবাস। সড়কের উন্নয়নে মাটি কেউ দেয় না। এভাবেই বেহাল অবস্থায় আছে সড়ক। আরেক বাসিন্দা নবিজ্জল শেখ জানায়, এই সড়ক নির্মাণকালে সেই যে মাটি ফালানো হয়েছে, তারপর আর মাটি ফালানো হয় নাই। বৃষ্টিতে চলাচলে ব্যাপক কষ্ট হয় এবং বন্যা আসলে বাঁশের সাকো দিয়ে রাখে। 

দপ্তিয়র ইউপি ৮ নং ওয়ার্ড সদস্য (মেম্বার) মো: তারা মিয়া বলেন, আমাদের জালাই সড়কে বন্যায় অনেক আগের কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই পাশে মাটি নাই বিধায় চলাচল কষ্ট। এখানে সেতু নির্মাণের পরিকল্পনা আছে আমাদের। আমি নতুন নির্বাচিত মেম্বার হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি অচিরেই সড়ক চলাচলের উপযোগী করে গড়ে তোলা হবে।

দপ্তিয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী জানায়, আমিই এই এলাকায় সড়ক নির্মাণে কাজ করেছি। এই সড়ক উন্নয়নে আগামীতে আরো কাজ বাকী আছে । আগামী বন্যার আগেই এখানে সেতু নির্মাণ ও সড়ক উন্নয়ন করার পরিকল্পনা আমাদের আছে।

উল্লেখ্য, গুরুত্ব বিবেচনায় দপ্তিয়র ইউনিয়ন পাইকাল বটতলা হয়ে জালাই সড়ক একদিকে দপ্তিয়র মধ্য এলাকার সাথে সরাসরি বাজার এলাকার যোগাযোগ স্থাপন করেছে। অন্যদিকে দৌলতপুর উপজেলার সরাসরি যাতায়াত সাধন হয় এই সড়ক দিয়ে অন্যান্য সংযোগ সড়কের সাথে।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১০ বছরেও হয়নি সড়কের উন্নয়ন, চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x