সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
Rm Rakib Rm Rakib
শেয়ার করুন

খানসামায় আম বাগানে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

Rm Rakib
Rm Rakib
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানসামায় আম বাগানে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

দিনাজপুর জেলা খানসামা উপজেলার ভেড়ভেড়ী গ্রামের সায়েদ চেয়ারম্যান পাড়ায় পূর্বের স্বামী জাহাঙ্গীর ইসলামের বাড়ির পাশে আম বাগান থেকে সাদেকা বেগম (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী তেবাড়িয়ার ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সামাদের মেয়ে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সকালে ঐ এলাকার লোকজন আমবাগানে সাড়ি দিয়ে পেচানো লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিচয় সনাক্ত করে। নিহত সাদেকা বেগম প্রায় ৯ মাস পূর্বে তার প্রথম স্বামী জাহাঙ্গীর ইসলামকে তালাক দিয়ে নীলফামারীর সদর উপজেলার দারোয়ানী এলাকায় সলেমান মিস্ত্রির সাথে ২য় বিয়ে করেন। তার পূর্বের সংসারে ৩ জন ছেলে সন্তান ছিল। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ২য় স্বামী তার শ্বশুর পরিবারকে সাদেকা ডাক্তার দেখানোর কথা বলে পাকেরহাট আসার কথা জানালেও তার স্ত্রীর মৃত্যুর খবর শুনেও এখন পর্যন্ত শ্বশুরবাড়ির কারো সাথে যোগাযোগ করেন নি। তাকে কে পরিকল্পিতভাবে হত্যা করল তা কেউ নির্দিষ্ট করে বলতে পারতেছে না। তবে এই হত্যার সাথে জড়িতদের কঠিন শাস্তি দাবি করেন এলাকাবাসী।

নিহতের ভগ্নিপতি মাহাবুর ইসলাম জানান, তাদের ১৫ বছর আগে বিয়ে হয়েছিল। ৩টি ছেলে সন্তান রয়েছে। সংসারে খুটিনাটি বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া ও নির্যাতন করায় তাদের তালাক হয়। পরে পরিবারকে না জানিয়ে দারোয়ানীর সলেমান মিস্ত্রির সাথে বিয়ে হয়। নতুন স্বামীর বাড়ি থেকে বাচ্চাদের খোঁজ খবর নিতে গত রাতে জাহাঙ্গীরের বাড়িতে আসে৷ এরপর সকালে জানতে পারি সাদেকাকে কে বা কাহারা হত্যা করে লাশ আম বাগানে ফেলে রাখছে। এই হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

নিহতের ২য় স্বামী সলেমান মিস্ত্রিকে মুঠোফোনে সাংবাদিক পরিচয় দিয়ে সাদেকার ব্যাপারে জানতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন এবং ফোন বন্ধ রাখেন। পরবর্তীতে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয় নি

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি (তদন্ত) তাওহীদুল বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। তাকে সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুরে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলেই সঠিক তথ্য জানা যাবে। এরপর দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

খানসামায় আম বাগানে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x