সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
ফারুক আহমেদ ফারুক আহমেদ
শেয়ার করুন

সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে খানসামার মাল্টা

বাতাসে টক-মিষ্টির গন্ধ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে মাল্টা। নুয়ে পড়েছে ডালপালা। এ দৃশ্য দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সহজপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক মোজাফ্ফর হোসেনের বাগানে। সেখানে গিয়ে গাছে গাছে মাল্টার ছড়াছড়ি দেখে বিমোহিত হবেন যে কেউ।

জানা গেছে, বছর দেড়েক আগে প্রায় ৬০ শতাংশ জমির ওপর নিজের গড়া শখের বাগান বাড়িতে মাল্টা,কমলা,আংগুরের শতাধিক চারা দিনাজপুরের একটি নার্সারী থেকে সংগ্রহ করে সেগুলো তার বাগানে রোপণ করে সাংবাদিক মোজাফফর হোসেন। ওই বাগান দেখভালের জন্য কোন কর্মচারী না থাকলেও তিনি নিজেই তার পরিবারের লোকজনই দেখভাল করেন ওই বাগানবাড়ি ও ফল বাগান। কেঁচো কম্পোস্ট, ভার্মিকম্পোস্ট, খৈল,গোবর, জৈবসার আর প্রাকৃতিকভাবে পরিচর্যায় বেড়ে ওঠা বাগানের ওই সব গাছে এখন থোকায় থোকায় ঝুঁলছে মাল্টা আর কমলালেবু। ফলের ভারে পুরো বাগানের গাছগুলো যেন নুয়ে পড়েছে।

এ ব্যাপারে বাগানের মালিক সাংবাদিক মোজাফ্ফর হোসেন বলেন, আমি আমার এই বাগানবাড়িতে শখের বসে দিনাজপুর থেকে কিছু মাল্টাচারা সংগ্রহ করে লাগিয়েছি। আলহামদুলিল্লাহ..! রাসয়নিক সার ও ওষুধ ছাড়াই জৈবসার আর প্রাকৃতিক উপায়ে পরিচর্যা ও নিয়মিত পানি দেওয়ায় ফল আসছে গাছগুলোতে। তিনি আরও বলেন,গাছে গাছে মাল্টা ঝুঁলে থাকার দৃশ্য দেখে স্থানীয়দের অনেকেই অভিভুত হচ্ছেন। ‘বিক্রির প্রয়োজন না থাকায় পুষ্টির বিষয়টি মাথায় রেখে বাগানের উৎপাদিত মাল্টা নিজেদের চাহিদা মিটিয়ে আত্মীয়-স্বজনসহ প্রতিবেশি ও স্থানীয় দুস্থ লোকজনের মাঝে এসব মাল্টা বিলিয়ে দিব।

এছাড়াও এই বাগানের ব্যাপারে সাংবাদিক মোজাফ্ফর হোসেনের ছেলে শেখ নেছারুল ইসলাম জানান,ফরমালিন কিংবা বিষাক্ত কার্বাইডের ভয়ে মানুষ যখন বাজারের ফলমুল কেনায় মুখফিরিয়ে নিচ্ছে ঠিক তখনই, আমার বাবা শখের বসে আমাদের বাগানে লাগিয়েছেন সার-ওষুধ,কীটনাশক ও ফরমালিনমুক্ত মাল্টা,আংগুর ও কমলাসহ বিভিন্ন ফলের গাছ। আর সেগুলোতে এখন প্রচুর ফল ধরেছে। পুষ্টির চাহিদা পূরণে অন্য পেশার পাশাপাশি আমার বাবার মত অন্যান্য শিক্ষিত লোকজনের এ ধরণের ফল চাষে এগিয়ে আসা উচিত।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে খানসামার মাল্টা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x