সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

খানসামার গ্রীন লিফ কিন্ডারগার্টেনের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত কর্মচারী বরখাস্ত

দিনাজপুরের খানসামা উপজেলার গ্রীন লিফ কিন্ডারগার্টেনের এক ৫ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে একই প্রতিষ্ঠানের কর্মচারী সত্যেন দেবনাথ (৪৫) এর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মচারীকে বরখাস্ত করেছে।

অভিযোগ সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সদরে অবস্থিত খানসামা গ্রীন লিফ ট্রাস্ট কর্তৃক পরিচালিত গ্রীন লিফ কিন্ডারগার্টেনে গত ৫ জুলাই ৫ম শ্রেণির ছাত্রী ক্লাস থেকে বাথরুমে গেলে একই প্রতিষ্ঠানের কর্মচারী (পিয়ন) সত্যেন দেবনাথ বাথরুমে প্রবেশ করে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এতে ছাত্রীটির চিৎকারে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌছলে ঐ কর্মচারী পালিয়ে যায়। পরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সভাপতি সেই কর্মচারীকে প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করে ও স্কুল ছুটি ঘোষণা করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কর্মচারী ৩ সন্তানের জনক সত্যেন দেবনাথ ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

গ্রীন লিফ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর দেবনাথ (সিদু) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অবগত হওয়ার পরপরই কমিটিকে জানিয়েছি। কমিটির সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত পিয়ন সত্যেন দেবনাথকে বরখাস্ত করা হয়েছে। এরকম ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

এ বিষয়ে গ্রীন লিফ কিন্ডারগার্টেনের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড. আ স ম আতাউর রহমান (বাচ্চু) বলেন, ঘটনাটি জানার পরই ঐ কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওযা হয়েছে। এটা প্রতিষ্ঠানের জন্য অনেক লজ্জাজনক ঘটনা। যার জন্য দুঃখ প্রকাশ করছি।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

খানসামার গ্রীন লিফ কিন্ডারগার্টেনের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত কর্মচারী বরখাস্ত

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x