সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

গ্রামীণফোন সিম বিক্রি নিষিদ্ধ করেছেন বিটিআরসি

দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন সিম বিক্রি নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। মানসম্মত সেবা (ভয়েস কল ও ইন্টারনেট) দিতে না পারায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বুধবার (২৯ জুন) দুপুরে বিষয়টির অনুমোদনের পরে বিটিআরসি গ্রামীণফোনে এক নির্দেশনা পাঠিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সিম বিক্রি করতে পারবে না গ্রামীণফোন। গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে পারলেই নতুন সিম বিক্রি করতে পারবেন তারা।

নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, আমরা চেষ্টা করেও গ্রামীণফোনের সেবার মান ভালো করার কোনো উদ্যোগ নিতে দেখিনি। তারা গ্রাহক বাড়াবে, কিন্তু সেবার মান বাড়াবে না- এটা হতে দেয়া যাবে না। যতদিন না তারা সেবার মান ভালো করবে এবং তা সন্তোষজনক পর্যায়ে উন্নীত না হবে ততদিন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্রও নিষেধাজ্ঞার বিষয়টি সত্য বলে জানিয়েছেন। তিনি বলেন, অপারেটরটি মানসম্মত সেবা দিতে পারছে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা সিম বিক্রি করতে পারবে না। বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার বলে জানিয়েছে বিটিআরসি।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গ্রামীণফোন সিম বিক্রি নিষিদ্ধ করেছেন বিটিআরসি

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২২

featured Image

দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন সিম বিক্রি নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। মানসম্মত সেবা (ভয়েস কল ও ইন্টারনেট) দিতে না পারায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বুধবার (২৯ জুন) দুপুরে বিষয়টির অনুমোদনের পরে বিটিআরসি গ্রামীণফোনে এক নির্দেশনা পাঠিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সিম বিক্রি করতে পারবে না গ্রামীণফোন। গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে পারলেই নতুন সিম বিক্রি করতে পারবেন তারা।

নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, আমরা চেষ্টা করেও গ্রামীণফোনের সেবার মান ভালো করার কোনো উদ্যোগ নিতে দেখিনি। তারা গ্রাহক বাড়াবে, কিন্তু সেবার মান বাড়াবে না- এটা হতে দেয়া যাবে না। যতদিন না তারা সেবার মান ভালো করবে এবং তা সন্তোষজনক পর্যায়ে উন্নীত না হবে ততদিন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্রও নিষেধাজ্ঞার বিষয়টি সত্য বলে জানিয়েছেন। তিনি বলেন, অপারেটরটি মানসম্মত সেবা দিতে পারছে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা সিম বিক্রি করতে পারবে না। বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার বলে জানিয়েছে বিটিআরসি।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x