সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

রাসূল সা.কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের কর্তৃক মহানবী সা.-কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশের ন্যায় নাগরপুরেও বিক্ষোভ  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার  (১০ জুন ) বাদ জুমআ নাগরপুর উপজেলা সর্বস্তরের  উলামায়ে কেরামদের সার্বিক ব্যবস্হাপনায়  সর্বস্তরের তৌহিদী জনতা এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি নাগরপুর সরকারি কলেজ গেট থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ গেটে বিশাল প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মওলানা মো.রফিকুল ইসলাম( দা.বা)

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নাগরপুর বাজার জামে মসজিদের খতিব মাও: রফিকুল ইসলাম ও কওমী ওলামা পরিষদের সভাপতি মাও: মো. রফিকুল ইসলাম আমিনি, হাফেজ হেলাল উদ্দিন  প্রমুখ।

এসময় বক্তরা বলেন- বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও বিজেপির দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে। এটি জঘন্য ও ক্ষমাহীন অপরাধ। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে।

নেতৃবৃন্দগণ আরও বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী (সাঃ) কে অবমাননা করলে আমরা চুপ থাকবো। বরং সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানের ঈমানেরই দাবী। আমরা অবিলম্বে রাসূল সা. কে অবমাননাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানাচ্ছি। অন্যথায় এর প্রতিবাদ অনেকগুন বাড়বে।

উল্লেখ্য, বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা গত সপ্তাহে এক টিভি বিতর্কে মহানবী সা. ও হযরত আয়েশা রা. সম্পর্কে অপমানসূচক মন্তব্য করেন। এই বিতর্ক নিয়ে তীব্র প্রতিবাদের মুখে নুপুরের সহকর্মী জিন্দাল টুইটারে মহানবী সা. সম্পর্কে আরো কিছু কটূক্তি করেন। ফলে মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এ প্রতিবাদ বিক্ষোভ মিছিলে নাগরপুর সরকারি কলেজ মসজিদ এর ইমাম ও খতিব মুফতি সাদিক( দা.বা),দুযাজানী কলেজ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাদী (দা.বা),অধ্যাপক আলহাজ্ব এম.এ.সালাম,অধ্যাপক মোহাম্মদ শামীম আল মামুন সেলিম,অধ্যাপক আলী আকতার,শিক্ষক মো.শওকত আল, মাওলানা মঈন উদ্দিন, হাফেজ লতিফ,মাওলানা ছামিনুর ইসলাম,হোমিওপ্যাথিক চিকিৎসক ডা.ওয়াহাব,বণিক নেতা স্বাধীন,সাবেক ছাত্রনেতা মো.গোলাম মোস্তফা গোলাম ও বিপুল সংখ্যক মিডিয়াকর্মীসহ নাগরপুরের সর্বস্তরের তৌহিদী ধর্মপ্রাণ মুসলিম সমাজ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রাসূল সা.কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x