সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

খানমাসায় ধর্ষণ ও হত্যার হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

 দিনাজপুরের খানসামা উপজেলায় জোরপূর্বক জমি দখল করে, মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও জমি উদ্ধারের দাবিতে খানসামা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন  এক অসহায় ও বিধবা মহিলা।

শনিবার দুপুরে খানসামা প্রেসক্লাবে উপজেলার আঙ্গারপাড়া গ্রামের মৃত অহিদুল ইসলামের স্ত্রী  খাতেমা বেগম এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি বলেন, আমি একজন অসহায় বিধবা মহিলা হইতেছি। আমি আপনাদের খানসামা প্রেসক্লাবে স্ব-শরীরে উপস্থিত হইয়া  জনৈক ফজলুল হক ( মাষ্টার ) পিতা: মৃত- হাসান আলী আমার প্রতিবেশী হইতেছেন। তিনি একজন ভুমি দস্যু , পরধনলোভী, দুষ্কৃতি প্রকৃতির লোক হইতেছেন। তিনি আমার স্বামীর দীর্ঘ শতবর্ষ পূর্বের ভোগ দখলীয় সম্পত্তিতে লোলুপ দৃষ্টি দেন। যাহা আইনত অপরাধ ও বে-আইনী । আমার স্বামী ও আমার স্বামীর পূর্ব পুরুষগন ঘরবাড়ী নির্মাণ করিয়া বসতবাড়ীতে ভোগ দখলে আছি। তিনি উক্ত আমার ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বেক দখলের নিমিত্তে দীর্ঘদিন ধরে বিভিন্ন কু-চক্র ও নানান অপ-তৎপরতা করিতেছেন। উক্ত কু-চক্র ও অপ-তৎপরতায় ব্যর্থ হইলে তিনি ভূয়া, জাল দলিল তৈরি করে আমার স্বামী ও আমার নামে বিজ্ঞ খানসামা সহকারী জজ আদালতে ৩৭/২০১৯ অন্য মোকদ্দমাসহ অন্যান্য আনয়ন করেন। তৎসহ বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করেন। যাহা চলমান রহিয়াছে। ভুমি দস্যু , পরধনলোভী, দুষ্কৃতি ফজলুল হক মাষ্টার আদালতের বিচারকার্য অস্বীকার ও অমান্য করিয়া এবং আজ আমার বসত:বাড়ীতে বেআইনীভাবে প্রবেশ করিয়া আমার দখলকৃত সম্পত্তিতে বে-আইনীভাবে বাড়ীঘর নির্মাণ করিবে ও আমার রোপনকৃত গাছপালা কর্তন ও উক্ত সম্পত্তি হইতে বেদখল করিবেন মর্মে আমাকে হুমর্কি প্রদান করিয়াছেন। যাহার কারণে আমি ভয়ভীত হইয়া পড়ি। প্রভাবশালী ফজলুল হক মাষ্টার আমাকে একাধিকবার বিভিন্ন ধরনের হুমর্কি দিয়া আসিতেছেন। আমি আমার ৪ কন্যা ও ১শিশু সন্তানকে লইয়া আতংকের মধ্যে জীবন যাপন করিতেছি।

তিনি আরো বলেন, প্রভাবশালী ফজলুল হক মাস্টারের ছেলে সাঈদ হাসান, ডন আমাকে ধর্ষণ ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি প্রদান করে আসছেন।

এমতাবস্থায় তিনি হয়রানি ও মিথ্যা মোকদ্দমাসমূহ হইতে পরিত্রান ও আমার সম্পত্তি রক্ষার জন্য উপজেলা প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

খানমাসায় ধর্ষণ ও হত্যার হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x