সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

ঢাবিতে সংঘর্ষ: ছাত্রদলের ৩৫ জনের জামিন



ঢাবিতে সংঘর্ষ: ছাত্রদলের ৩৫ জনের জামিন

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৩৫ নেতাকর্মীকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। ছয় সপ্তাহ পর তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। 

বুধবার (১ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, আইনজীবী রুহুল কুদ্দুল কাজল ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

এর আগে, ২৪ মে ছাত্রদল মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাদের বাধা দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এক পর্যায়ে ছাত্রলীগের ধাওয়ায় পিছু হটেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রলীগের হামলায় তাদের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। 

এরপর, ২৭ মে দিবাগত রাতে ঢাবির শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে শাহবাগ থানায় ছাত্রদলের ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এতে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


ঢাবিতে সংঘর্ষ: ছাত্রদলের ৩৫ জনের জামিন

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২২

featured Image

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৩৫ নেতাকর্মীকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। ছয় সপ্তাহ পর তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। 

বুধবার (১ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, আইনজীবী রুহুল কুদ্দুল কাজল ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

এর আগে, ২৪ মে ছাত্রদল মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাদের বাধা দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এক পর্যায়ে ছাত্রলীগের ধাওয়ায় পিছু হটেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রলীগের হামলায় তাদের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। 

এরপর, ২৭ মে দিবাগত রাতে ঢাবির শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে শাহবাগ থানায় ছাত্রদলের ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এতে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।


আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত
ঢাবিতে সংঘর্ষ: ছাত্রদলের ৩৫ জনের জামিন
0:00 0:00
1.0x