সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

নোয়াখালীতে জোড়া লাগা যমজ দুই কন্যা শিশুর জন্ম

জন্মগত ত্রুটি নিয়ে নোয়াখালী জেল শহর মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে যমজ দুই কন্যা শিশুর জন্ম হয়েছে। দুটি শিশুর মাথা, হাত, পা, মুখসহ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা হলেও তাদের বুক ও পেটের অংশটি জোড়া লাগানো। শিশু দুটির চিকিৎসা নিয়ে চিন্তায় পড়েছেন তাদের পরিবার।

রোববার (২৯ মে) দুপুরে মাইজদীর মা ও শিশু হাসপাতালের ৪র্থ তলায় গিয়ে দেখা যায় ৪১২ নং কক্ষে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

শিশুদের দাদা সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাজীরখিলের ইউপি সদস্য মো. মিজানুর রহমান বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিজারিয়ান অপারেশন করলে বাচ্চা দুটি জন্ম হয়। জন্মের পর দেখা যায় তারা যমজ কন্যা শিশু। কিন্তু তাদের দুই জনের বুক ও পেটের অংশ জোড়া লাগানো। শিশু দুটিকে আলাদা করার চিকিৎসায় অনেক টাকা ব্যয় হতে পারে। আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজনের পক্ষে তাদের ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর খরচ বহন করা সম্ভব হবে না। তাই তিনি সরকার ও উচ্চবিত্তদের সহযোগিতা কামনা করেছেন।

ডা. শাহানারা আক্তার লিপি বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বাচ্চাদের শরীরের জোড়া লাগার অংশটিকে ‘থোরাকো ফেগাস’ বলে। মাসহ শিশুরা বর্তমানে সুস্থ আছে। তাদের পরিবারের লোকজনকে দ্রুত সময়ের মধ্যে শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য বলা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে জোড়া লাগা যমজ দুই কন্যা শিশুর জন্ম

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২২

featured Image

জন্মগত ত্রুটি নিয়ে নোয়াখালী জেল শহর মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে যমজ দুই কন্যা শিশুর জন্ম হয়েছে। দুটি শিশুর মাথা, হাত, পা, মুখসহ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা হলেও তাদের বুক ও পেটের অংশটি জোড়া লাগানো। শিশু দুটির চিকিৎসা নিয়ে চিন্তায় পড়েছেন তাদের পরিবার।

রোববার (২৯ মে) দুপুরে মাইজদীর মা ও শিশু হাসপাতালের ৪র্থ তলায় গিয়ে দেখা যায় ৪১২ নং কক্ষে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

শিশুদের দাদা সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাজীরখিলের ইউপি সদস্য মো. মিজানুর রহমান বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিজারিয়ান অপারেশন করলে বাচ্চা দুটি জন্ম হয়। জন্মের পর দেখা যায় তারা যমজ কন্যা শিশু। কিন্তু তাদের দুই জনের বুক ও পেটের অংশ জোড়া লাগানো। শিশু দুটিকে আলাদা করার চিকিৎসায় অনেক টাকা ব্যয় হতে পারে। আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজনের পক্ষে তাদের ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর খরচ বহন করা সম্ভব হবে না। তাই তিনি সরকার ও উচ্চবিত্তদের সহযোগিতা কামনা করেছেন।

ডা. শাহানারা আক্তার লিপি বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বাচ্চাদের শরীরের জোড়া লাগার অংশটিকে ‘থোরাকো ফেগাস’ বলে। মাসহ শিশুরা বর্তমানে সুস্থ আছে। তাদের পরিবারের লোকজনকে দ্রুত সময়ের মধ্যে শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য বলা হয়েছে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x