দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, রাজশাহী বিভাগের একজন ও সিলেট বিভাগের চারজন রয়েছেন।

























