সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

দিনাজপুরে ঘুষের টাকাসহ কারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক গ্রেপ্তার

দিনাজপুরে ঘুষের ৮০ হাজার টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ মে) বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম উপ-পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করে। 

জেলা দুদক সূত্রে জানানো হয়, গত ২৫ এপ্রিল চিরিরবন্দর উপজেলার আমবাড়ীতে অবস্থিত ইশান এগ্রো অ্যান্ড ফুডের জ্যেষ্ঠ নির্বাহী মো. রাশেদুজ্জামান রাসেল দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে লাইসেন্স নবায়ন করতে যান। তখন উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমান লাইসেন্স নবায়নের জন্য ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি ২৭ এপ্রিল রাশেদুজ্জামান রাসেলকে টাকা ও কাগজপত্রসহ আসতে বলেন। 

পরে টাকা না দেওয়ায় রাসেলকে ফোন করে জানান, মিলের ইশতিয়াক আহমেদ ও ম্যানেজার আশরাফুলের নামে মামলা প্রক্রিয়াধীন। মামলা থেকে রেহাই পেতে সোমবার (২৩ মে) টাকাসহ তিনি অফিসে আসতে বলেন।

২৩ মে সকালে রাশেদুজ্জামান রাসেল কাগজপত্র নিয়ে গেলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে কাগজপত্র ফেরত দেন মোস্তাফিজুর। পরে রাসেল দিনাজপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ে অভিযোগ করেন। পরে বুধবার দুপুরে ঘুষের ৮০ হাজার টাকাসহ কাগজপত্র নিয়ে আবারো মোস্তাফিজুরের কাছে যান রাসেল। এ সময় ঘুষের টাকাসহ তাকে হাতেনাতে ধরে দুদক টিম।

আটকের বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক আহসানুল কবির পলাশ জানান, উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দিনাজপুরে ঘুষের টাকাসহ কারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x