সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

দিনাজপুরে নিখোঁজের ৭দিন পর বাড়ী থেকে বস্তাবন্দি বৃদ্ধের মরদেহ উদ্ধার

দিনাজপুরের বিরামপুর উপজেলায় নিখোজের ৭ দিন পর নিজ বাড়ীর গর্তের পাশ থেকে বস্তাবন্দি এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মঙ্গলবার বিকেল ৫টায় মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ৭০ বছর বয়সী খাদেমুল ইসলাম ওই গ্রামের মৃত সুজার উদ্দীনের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

এর আগে গত মঙ্গলবার বাড়ী থেকে বের হয়ে তিনি আর ফেরত আসেন নি।

পরিবারের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, নিহত খাদেমুল ইসলাম একজন গরু ব্যবসায়ী। তিনি বিরামপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে গরু বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত মঙ্গলবার সকালে নিজ বাড়ী থেকে বের হয়ে আর ফেরত আসেন নাই।

এরপর থেকে তিনি নিখোজ ছিলেন। পরিবারের লোকজন তার খোজখবর না পেয়ে গত রোববার তার ছেলে রায়হান আলী বিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার বিকেলে খাদেমুল ইসলামের বাড়ীতে তদন্তে আসে বিরামপুর থানার একটি দল।

ওসি আরও জানান, ওই বাড়ীতে খাদেমুল ইসলাম একাই বসবাস করতেন। এরপাশেই একমাত্র ছেলে রায়হান আলী পরিবার নিয়ে বসবাস করেন। খাদেমুল ইসলামের বাড়ীর টিউবওয়েলের নালার পাশে বালু ভর্তি বস্তার ভিতর থেকে দুর্গন্ধ আসতে দেখে বস্তাটি খুলে পুলিশ। পরে বস্তা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আসল ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দিনাজপুরে নিখোঁজের ৭দিন পর বাড়ী থেকে বস্তাবন্দি বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২২

featured Image

দিনাজপুরের বিরামপুর উপজেলায় নিখোজের ৭ দিন পর নিজ বাড়ীর গর্তের পাশ থেকে বস্তাবন্দি এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মঙ্গলবার বিকেল ৫টায় মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ৭০ বছর বয়সী খাদেমুল ইসলাম ওই গ্রামের মৃত সুজার উদ্দীনের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

এর আগে গত মঙ্গলবার বাড়ী থেকে বের হয়ে তিনি আর ফেরত আসেন নি।

পরিবারের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, নিহত খাদেমুল ইসলাম একজন গরু ব্যবসায়ী। তিনি বিরামপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে গরু বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত মঙ্গলবার সকালে নিজ বাড়ী থেকে বের হয়ে আর ফেরত আসেন নাই।

এরপর থেকে তিনি নিখোজ ছিলেন। পরিবারের লোকজন তার খোজখবর না পেয়ে গত রোববার তার ছেলে রায়হান আলী বিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার বিকেলে খাদেমুল ইসলামের বাড়ীতে তদন্তে আসে বিরামপুর থানার একটি দল।

ওসি আরও জানান, ওই বাড়ীতে খাদেমুল ইসলাম একাই বসবাস করতেন। এরপাশেই একমাত্র ছেলে রায়হান আলী পরিবার নিয়ে বসবাস করেন। খাদেমুল ইসলামের বাড়ীর টিউবওয়েলের নালার পাশে বালু ভর্তি বস্তার ভিতর থেকে দুর্গন্ধ আসতে দেখে বস্তাটি খুলে পুলিশ। পরে বস্তা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আসল ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x