সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

দেশে গম দিতে চায় রাশিয়া, আগ্রহ দেখিয়েছে ভারত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভারতের সাত-আটটি কোম্পানি বাংলাদেশে গম রফতানির আগ্রহ দেখিয়েছে। সেই সঙ্গে রাশিয়া থেকেও গতকাল সোমবার (২৩ মে) গম রফতানির একটি অফার লেটার এসেছে। মঙ্গলবার (২৪ মে) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, ভারতের ৭-৮টি কোম্পানি আগ্রহ দেখিয়ে অফার লেটার দিয়েছে। সেগুলো সরকারের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসে পাঠিয়ে দেয়া হয়েছে। অফার দেয়া কোম্পানিগুলো গম রফতানি করার যোগ্য কি না তা যাচাই-বাছাই করে এবং দাম নির্ধারণ করার পর গম আনবো। দরদামসহ সবকিছু ঠিকঠাক থাকলেই গম আনা হবে। রাশিয়া থেকে গম আনতে কোনো অসুবিধা হবে কি না জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, রাশিয়া থেকে আনা কখনো অসুবিধা ছিল না। যুদ্ধ শুরু হওয়ার পরে ডলারে পেমেন্ট করার বিষয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। খাদ্যশস্য ডলারে পেমেন্ট বিষয়ে দুই থেকে তিন দিন আগে আমেরিকা তাদের এমবার্গো তুলে নেয়ায় আর কোনো অসুবিধা নেই।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দেশে গম দিতে চায় রাশিয়া, আগ্রহ দেখিয়েছে ভারত

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২২

featured Image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভারতের সাত-আটটি কোম্পানি বাংলাদেশে গম রফতানির আগ্রহ দেখিয়েছে। সেই সঙ্গে রাশিয়া থেকেও গতকাল সোমবার (২৩ মে) গম রফতানির একটি অফার লেটার এসেছে। মঙ্গলবার (২৪ মে) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, ভারতের ৭-৮টি কোম্পানি আগ্রহ দেখিয়ে অফার লেটার দিয়েছে। সেগুলো সরকারের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসে পাঠিয়ে দেয়া হয়েছে। অফার দেয়া কোম্পানিগুলো গম রফতানি করার যোগ্য কি না তা যাচাই-বাছাই করে এবং দাম নির্ধারণ করার পর গম আনবো। দরদামসহ সবকিছু ঠিকঠাক থাকলেই গম আনা হবে। রাশিয়া থেকে গম আনতে কোনো অসুবিধা হবে কি না জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, রাশিয়া থেকে আনা কখনো অসুবিধা ছিল না। যুদ্ধ শুরু হওয়ার পরে ডলারে পেমেন্ট করার বিষয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। খাদ্যশস্য ডলারে পেমেন্ট বিষয়ে দুই থেকে তিন দিন আগে আমেরিকা তাদের এমবার্গো তুলে নেয়ায় আর কোনো অসুবিধা নেই।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x