সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

ফুলপুরে বাস ও প্রাইভেট কারের পঞ্চমুখী সংঘর্ষ, আহত ২৫

ময়মনসিংহের ফুলপুরে বাস ও প্রাইভেট কারের পঞ্চমুখী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এতে ৪টি বাস ও একটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে যায়। শুক্রবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কে উপজেলার ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কে ফুলপুর উপজেলার ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে বিপরীত দিক শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তখন একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।এরপর পিছনে থাকা দ্রুতগতির আরও দুইটি বাস এসে এতে ধাক্কা দিলে পঞ্চমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এই ৫টি পরিবহনের কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হন। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। 

দুর্ঘটনার সংবাদ পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ১০ জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এ ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. চিত্রা বলেন, আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনায় কবলিত পরিবহণগুলো থানা হেফাজতে রয়েছে এবং এ ঘটনাকে কেন্দ্র করে মহাসড়কে সৃষ্ট জ্যাম নিরসন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ফুলপুরে বাস ও প্রাইভেট কারের পঞ্চমুখী সংঘর্ষ, আহত ২৫

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x