সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

হয়েছে সমঝোতা, আজ থেকে খুলছে নিউমার্কেট



হয়েছে সমঝোতা, আজ থেকে খুলছে নিউমার্কেট
নিউমার্কেট এলাকায় সংঘর্ষে হামলাকারী ও উসকানিদাতাদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়াসহ শিক্ষার্থীদের যৌক্তিক সব দাবি মেনে নেয়া হয়েছে। সেই সঙ্গে আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে নিউমার্কেট এলাকার সব দোকান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (২০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নিউ মার্কেট দোকানমালিক সমিতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা কলেজের ছাত্র ও শিক্ষক, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার ভোর ৪টার পরে সংবাদ সম্মেলন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধ্যাপক নেহাল আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, ‘কাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে নিউ মার্কেট খুলে দেয়া হবে। হামলাকারী ও উসকানিদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে। মার্কেট ব্যবস্থাপনার জন্য মনিটরিং সেল করা হবে। অভিযোগ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীদের যৌক্তিক সব দাবি মেনে নেয়া হয়েছে উল্লেখ করে নেহাল আহমেদ বলেন, ‘আগামীকাল থেকে স্বাভাবিক অবস্থা বিরাজ করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


হয়েছে সমঝোতা, আজ থেকে খুলছে নিউমার্কেট

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২২

featured Image
নিউমার্কেট এলাকায় সংঘর্ষে হামলাকারী ও উসকানিদাতাদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়াসহ শিক্ষার্থীদের যৌক্তিক সব দাবি মেনে নেয়া হয়েছে। সেই সঙ্গে আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে নিউমার্কেট এলাকার সব দোকান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (২০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নিউ মার্কেট দোকানমালিক সমিতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা কলেজের ছাত্র ও শিক্ষক, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার ভোর ৪টার পরে সংবাদ সম্মেলন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধ্যাপক নেহাল আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, ‘কাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে নিউ মার্কেট খুলে দেয়া হবে। হামলাকারী ও উসকানিদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে। মার্কেট ব্যবস্থাপনার জন্য মনিটরিং সেল করা হবে। অভিযোগ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীদের যৌক্তিক সব দাবি মেনে নেয়া হয়েছে উল্লেখ করে নেহাল আহমেদ বলেন, ‘আগামীকাল থেকে স্বাভাবিক অবস্থা বিরাজ করবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত
হয়েছে সমঝোতা, আজ থেকে খুলছে নিউমার্কেট
0:00 0:00
1.0x