সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

হলুদ রঙে সেজেছে খানসামার আবাদি জমি

হলুদ রঙে সেজেছে খানসামার আবাদি জমি
উত্তরের জেলা দিনাজপুর পিছিয়ে নেই কোনো দিক দিয়ে তাই হলুদের সমারোহে ছেঁয়ে গেছে খানসামার উপজেলার বিস্তৃর্ণ মাঠ। মৌ-মৌ গন্ধে ভরে উঠেছে চারদিক। বিস্তৃর্ণ মাঠে দু’চোখ যতদুর যায় ততদুর হলুদ আর হলুদ এবং সরিষা ফুলের ম-ম গন্ধে ভরে গেছে গ্রামের পর গ্রাম। তাতে ফসলের মাঠে ছড়াচ্ছে এক নান্দনিক আবহ। মাঠ ভরা এ হলুদ ফুলে স্বপ্ন বুনছে কৃষক। সবজি হিসেবে খাওয়ার পাশাপাশি মশলা হিসেবে ব্যবহার হয় সরিষা। তবে শীতকালীন ফসল সরিষার ব্যবহার প্রধানত ভোজ্য তেল হিসেবে। গবাদি পশুর খাদ্য ও জমির সার হিসেবেও ব্যবহার হয় সরিষার খৈল। বহুবিধ ব্যবহার সুবিধার এই শস্য সরিষার আবাদে খরচ হয় নামমাত্র। আবহাওয়া ভাল থাকলে ফলনও বাম্পার হয়। বাজারে তুললে ভাল দামও পাওয়া যায়। তাই প্রতি বছরই বাড়ছে দিনাজপুরে সরিষার আবাদ। আমন ও বোরো চাষের মাঝামাঝি সময়ে জমি ফেলে না রেখে সরিষার চাষ করে লাভবান হওয়ায় যায় বলে জানিয়েছেন চাষিরা। আমন কাটার পর জমিতে কোন রকম একটু চাষ দিয়ে মই টেনে বীজ ছিটিয়ে দিলে চারা গজায়। এরপর দুই একবার সেচ নিড়ানি দিলে সরিষার ভাল ফলন পাওয়া যায়। তেমন বেশি পরিচর্যা করা লাগে না। দিনাজপুরের খানসামা উপজেলার কৃষকরা বলেছেন, সরিষার আবাদ বেশ লাভজনক। কারণ চাষাবাদ খরচ কম। তাছাড়া আবহাওয়া ভাল থাকলে রোগ বালাইও খুব বেশি হয় না। এবছর এখনও ঘন কুয়াশা পড়েনি। যে কারণে রোগ বালাইও তেমন হয়নি। আমন ফসল কাটার পর পরই আমরা সরিষা বুনেছি। এজন্য গাছে ফলও ধরেছে। ফলে প্রচুর ঠাণ্ডা ও শৈত্য প্রবাহের জন্য ঘন কুয়াশা পড়ে নষ্ট হওয়ারও আশংকা নেই। গত কয়েক বছর ধরে আমন ও বোরোর মধ্যবর্তী সময়ে যখন ফসলের মাঠ খালি থাকছে তখন সরিষা বুনে দিচ্ছি। বোনাস ফসল হিসেবে সরিষা বিক্রি করে লাভবান হচ্ছি।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হলুদ রঙে সেজেছে খানসামার আবাদি জমি

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত
হলুদ রঙে সেজেছে খানসামার আবাদি জমি
0:00 0:00
1.0x