সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

খানসামায় অতিরিক্ত মদপানে কিশোরের মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলায় অতিরিক্ত মদপানে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। আরও একজন যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সরেজমিনে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার ৪ নং খামারপাড়া ইউনিয়নের জুগীরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যান পাড়া এলাকায় রাশেদুল ইসলামের ছেলে রাব্বী (১৬) ও আইদুল ইসলামের ছেলে জহরুল (১৭) মদের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খায়। পরে রাব্বী ঘটনাস্থলেই বেহুঁশ হয়ে যায়। সকালে বাড়ির পাশের রসুন ক্ষেত থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে খানসামা থানা পুলিশ। আর জহুরুল অসুস্থ অবস্থায় বাড়ি আসলে তার পরিবার সদস্যরা টের পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বিষয়টি নিশ্চিত করে খানসামা থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত রাব্বীর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে মৃত্যু হয়েছে তবে অধিকতর তদন্ত শেষে এই ঘটনার আসল রহস্য উন্মোচিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

খানসামায় অতিরিক্ত মদপানে কিশোরের মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২১

featured Image
দিনাজপুরের খানসামা উপজেলায় অতিরিক্ত মদপানে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। আরও একজন যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সরেজমিনে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার ৪ নং খামারপাড়া ইউনিয়নের জুগীরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যান পাড়া এলাকায় রাশেদুল ইসলামের ছেলে রাব্বী (১৬) ও আইদুল ইসলামের ছেলে জহরুল (১৭) মদের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খায়। পরে রাব্বী ঘটনাস্থলেই বেহুঁশ হয়ে যায়। সকালে বাড়ির পাশের রসুন ক্ষেত থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে খানসামা থানা পুলিশ। আর জহুরুল অসুস্থ অবস্থায় বাড়ি আসলে তার পরিবার সদস্যরা টের পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বিষয়টি নিশ্চিত করে খানসামা থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত রাব্বীর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে মৃত্যু হয়েছে তবে অধিকতর তদন্ত শেষে এই ঘটনার আসল রহস্য উন্মোচিত হবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x