সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

ফুলপুরে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ময়মনসিংহের ফুলপুরে স্কুলছাত্রী (১৫) কে জন্ম নিবন্ধনের কাগজ দেয়ার কথা বলে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে ফুলপুর পৌরসভার বর্তমান ১ নং ওয়ার্ড কাউন্সিলর এহসানুল হক (৪০) এর বিরুদ্ধে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে ভুক্তভোগী । কাউন্সিলর এহসানুল হক ফুলপুর পৌর এলকার চড়পাড়া গ্রামের আঃ হাই এর ছেলে। ভুক্তভোগীর বাবা ঢাকায় পোষাক কারখানায় চাকুরী করে এবং মা ওমান প্রবাসী। স্কুলছাত্রী ফুলপুর পৌর এলাকার চড়পাড়া গ্রামে নানার বাড়ীতে থেকে ফুলপুরে একটি স্কুলে ৮ম শ্রেণীতে লেখাপড়া করে। জানা যায়, ২১ নভেম্বর ২০২১ রোজ রবিবার সকাল আনুমানিক ১১ঃ০০ ঘটিকায় স্কুলছাত্রী (১৫) মামীকে নিয়ে নিজের জন্ম নিবন্ধন ঠিক করতে ফুলপুর পৌরসভা কার্যালয়ে গিয়ে ১নং ওয়ার্ডের কাউন্সিলর এহসানুল হকের সাথে দেখা করতে যায়। তখন জন্ম নিবন্ধনের কাগজ বাসায় আছে বলে এহসানুল হক ছাত্রীকে মোটরসাইকেলে উঠতে বলে। স্কুলছাত্রী মামীকে পৌরসভার অফিসে রেখে সরল বিশ্বাসে মোটরসাইকেলে উঠলে কাউন্সিলর এহসানুল তাকে গোদারিয়া গ্রামের সহিদ মিয়ার বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে কু-প্রস্তাব দেয়। স্কুলছাত্রী এতে রাজি না হওয়ায় কাউন্সিলর এহসাসুল হক স্কুলছাত্রীটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। তখন ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন চলে আসে তখন এহসানুল হক মটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। এব্যাপারে ভুক্তভোগী স্কুলছাত্রী বাদী হয়ে ফুলপুর পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে ৯ (৪) (খ)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩. ধারায় মঙ্গলবার রাতে ফুলপুর থানায় মামলা দায়ের করেছেন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ফুলপুরে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x