পঞ্চাশে বিজয়ের মাস শুরু
মুক্তিযুদ্ধের মহান বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলো আজ বুধবার। ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচারে হামলার দীর্ঘ নয় মাস পর এই মাসের ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে মুক্তিবাহিনী। আর জন্ম হয় স্বাধীন এক দেশ- বাংলাদেশ। আর রক্তক্ষয়ী এই যুদ্ধে ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে ধরা দেয় হাজার বছরের স্বপ্নের স্বাধীনতা।
বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নসাধ পূরণ হয়।
এ মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল-শামসদের সহযোগিতায় হানাদার গোষ্ঠী দেশের মেধাবি, শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। সমগ্র জাতিকে মেধাহীন করে দেওয়ার এ ধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোনো নজির বিশ্বে নেই।
১৯৭১ সালের ডিসেম্বর মাসের শুরু থেকেই মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ আর ভারতীয় মিত্রবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর জল, স্থল আর আকাশপথে সাঁড়াশি আক্রমণের মুখে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের খবর চারদিক থেকে ভেসে আসতে থাকে।
১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। যেখান থেকে ৭ মার্চ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,’ বলে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেখানেই পরাজয়ের দলিলে স্বাক্ষর করেন পাকিস্তানি জেনারেল নিয়াজী।
বঙ্গবন্ধু একাত্তরের ২৫ মার্চ রাতে পাক বাহিনীর হাতে গ্রেপ্তার হবার আগে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন এবং তার ডাকে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের সশস্ত্র জনযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে ১৬ ডিসেম্বর জাতির চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
মহান এ বিজয়ের মাস উদযাপনে জাতীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে।
0.0%
0.0%
0.0%
0.0%
১
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক
৩ ঘন্টা আগে
২
পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ
৩ ঘন্টা আগে
৩
১২ বছরের পথচলা উদ্যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন
২৩ নভেম্বর ২০২৬
৪
ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ।
১৯ নভেম্বর ২০২৬
৫
ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী
১৫ নভেম্বর ২০২৬

৬
ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
১৫ নভেম্বর ২০২৬
৭
চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা
১৩ নভেম্বর ২০২৬
৮
খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড়
১৩ নভেম্বর ২০২৬
৯
সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র
১২ নভেম্বর ২০২৬
১০
ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
১১ নভেম্বর ২০২৬

এইচএসসির ফলাফলে খানসামায় হতাশার চিত্র, ১১ প্রতিষ্ঠানে পাসের হার ৩৩.২২ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬
৩
খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড়
১৩ নভেম্বর ২০২৬
৪
পাকেরহাট শাপলা চত্বরে মাইলফলকে বানান ভুল, দীর্ঘদিনেও সংশোধনের উদ্যোগ নেই
২৯ অক্টোবর ২০২৬
৫
ডিমলায় ৫২ বছর বয়সে এইচএসসি পাশ করল শেফালী
০১ নভেম্বর ২০২৬
২
এইচএসসির ফলাফলে খানসামায় হতাশার চিত্র, ১১ প্রতিষ্ঠানে পাসের হার ৩৩.২২ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬
৩
খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড়
১৩ নভেম্বর ২০২৬
৪
পাকেরহাট শাপলা চত্বরে মাইলফলকে বানান ভুল, দীর্ঘদিনেও সংশোধনের উদ্যোগ নেই
২৯ অক্টোবর ২০২৬
৫
ডিমলায় ৫২ বছর বয়সে এইচএসসি পাশ করল শেফালী
০১ নভেম্বর ২০২৬
৬
ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী
১৫ নভেম্বর ২০২৬
৭
আজ শ্যামাপূজা ও দীপাবলি, অমাবস্যার রাতে জ্বলবে প্রদীপ
০৮ নভেম্বর ২০২৬
৮
ডিমলায় শতবর্ষী গাছবাড়ি খেলার মাঠ ৬ ঘন্টায় দখল মুক্ত হল
৩০ অক্টোবর ২০২৬
৯
ঠাকুরগাঁও- ১ আসন উপনির্বাচনে ৩ ভুয়া ভোটার আটক
২৯ অক্টোবর ২০২৬
১০
ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতির মামলায় পীরগঞ্জের প্রধান শিক্ষক আটক
০২ নভেম্বর ২০২৬

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন
লিংক কপি হয়েছে