সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

"PCIU Volunteers এর উদ্দ্যোগে SCP ট্রেনিং"

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্যতম বৃহৎ সংগঠন "PCIU Volunteers" আয়োজন করতে যাচ্ছে এবারের কর্পোরেট দক্ষতা বিষয়ক প্রোগ্রাম "Skill for Career Progression" (SCP)। দীর্ঘ এক মাসব্যাপী এ প্রোগ্রামে দেশের বিভিন্ন খ্যাতনামা ট্রেইনাররা ট্রেনিং প্রদান করবেন। এতে ১৩+ সেশন রাখা হচ্ছে বিভিন্ন দক্ষতা বৃদ্ধির উপর। রিসিউমি, পাবলিক স্পিকিং, লিংকডিন, প্রেজেন্টেশন, এ্যাকাডেমিক রাইটিং, পাওয়ার পয়েন্ট, যোগাযোগ দক্ষতা, টিম ওয়ার্ক,কর্পোরেট বিহেভিয়ার, চতুর্থ শিল্প বিপ্লবে তরুণদের প্রস্তুতি, লিডারশীপসহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ দেওয়া হবে যা শিক্ষার্থীদের কর্পোরেট সেক্টরে প্রবেশের আগে তাদের দক্ষতা বৃদ্ধি করবে এবং অভিজ্ঞতা অর্জন করতে কার্যকরী ভূমিকা রাখে। PCIU Volunteers সবসময় শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে তারা "শেয়ারিং হ্যাপিনেস", "লেভেন্ডার আইডিয়াস মাইন্ড", "শীতের হাসি"-সহ বিভিন্ন দারুণ প্রজেক্ট করেছে। এরই ধারাবাহিকতায় এইবারের আয়োজন -"SCP"। এতে প্রায় ১৫০+ শিক্ষার্থী অংশগ্রহন করবে। এই আয়োজনে যারা অংশগ্রহণ করবে, তাদের মূল্যায়নের মধ্যে দিয়ে "SCP Graduate" হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। আশা করা যায়, তাদের এই আয়োজন দক্ষ মানব সম্পদ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রতিযোগিতামূলক চাকরির ক্ষেত্রে তারা এগিয়ে থাকবে। ইতিমধ্যে ট্রেনিং রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। PCIU Volunteers এর অফিশিয়াল ফেসবুক পেইজ ও গ্রুপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ বিষয়ে বিস্তারিত দেওয়া আছে। গুরুত্বপূর্ণ এই বৃহৎ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে "বুনন"।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

"PCIU Volunteers এর উদ্দ্যোগে SCP ট্রেনিং"

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x