মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে হোসেনপুর ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ
আজ (মঙ্গলবার ২৮/০৯/২০২১) সকাল ১১ টায় দিনাজপুরে খানসামা উপজেলার হোসেনপুর ডিগ্রী কলেজে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে লাল গোলাপের শুভেচ্ছা জানান হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব, মো: মোনায়েম খান। পরে হোসেনপুর ডিগ্রি কলেজ চত্তরে বৃক্ষরোপণ করা হয় । এখানে উন্নতমানের ৭৫ টি গৌড়মতি আম ও ৭৫ টি লডকন গাছের চারা রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব, মো: মোনায়েম খান, প্রভাষক আনিসুর রহমান, প্রভাষক মো: এমতাজুল হক শাহ্, প্রভাষক মো: আনোয়ারুল ইসলাম, প্রভাষক অমূল্য কুমার রায়, প্রভাষক গোপাল চন্দ্র রায়, প্রভাষক নুরুল হক সরকার, সহকারী অধ্যাপক মো: সাজেদুর রহমান, প্রভাষক মো: এনামুল হক, মো: শামীম হাসান, নাবাব খান প্রমুখ।
হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান বলেন, ছোট বেলা থেকেই কৃষির সাথে সম্পৃক্ত ছিলাম এ থেকেই অনুপ্রাণিত হয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আমার কলেজ চত্তরেই উন্নতমানের গৌড়মতি আম গাছ ও লডকন গাছের চারা রোপন করলাম। এবং এ থেকে আমরা বিষমুক্ত ফল গ্রহণ করতে পারব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল ইসলাম বলেন, এটি খুবই ভালো উদ্যােগ । মানুষের ফলের পিপাশা মিটবে এতে শরীর ও মনের তৃপ্তি মেটে।এবং তিনি সবাইকে সৃজনশীল কিছু করার আবহবান জানান