সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেখ নেছারুল ইসলাম শেখ নেছারুল ইসলাম
শেয়ার করুন

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তরুণ প্রজন্মকে সামনে অগ্রসর হতে হবে: ড. কলিমউল্লাহ

আজ বুধবার, সেপ্টেম্বর ০৮, ২০২১ খ্রি, তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তরুণ প্রজন্মকে সামনে অগ্রসর হতে হবে। এ চেতনা ধারণের মাধ্যমে বাংলাদেশে সামাজিক ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আজকের আলোচনায় দিনাজপুর থেকে সংযুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন গোলাম মুর্শিদ। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সাভার থেকে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ হেল কাফী। তিনি স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর বিচিক্ষণতা ও তাঁর অবদান নিয়ে আলোচনা করেন। আজকের আলোচনা সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক জনাব মোঃ মাসুদ আলম মিল্টন। সমসাময়িক রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু নিজস্ব যোগ্যতার বলেই জাতির পিতা অভিধায় ভূষিত হয়েছিলেন। আজকের আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব দিপু সিদ্দিক। তিনি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্লেষণ করেন। কুমিল্লার আতাকরা কলেজের প্রভাষক মোঃ কামাল উদ্দিন জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান। এছাড়াও আজকের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান, ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর শহীদ মুখতার ইলাহী হলের ছাত্রলীগের সভাপতি জনাব হাসান আলী।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তরুণ প্রজন্মকে সামনে অগ্রসর হতে হবে: ড. কলিমউল্লাহ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x