সাম্প্রতিক
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ ১২ বছরের পথচলা উদ্‌যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ। ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড় সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

হাটহাজারীতে যানজট নিরসনে এম.এ.ওয়াহাব ফ্লাইওভার নির্মাণ প্রাণের দাবি

হাটহাজারী বাসস্ট্যান্ডে তীব্র যানজট নিরসণে ফ্লাইওভারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার(১১ জুন) বিকাল ৫ টায় হাটহাজারী বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠিত এ গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান ও চেতনা একাত্তরের সভাপতি হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক ইকবাল বাপ্পি সঞ্চালনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুরুল আলম মন্জু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী। গণস্বাক্ষর অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত সমাবেশে মনজুরুল আলম মন্জু বলেন, একজন যাত্রীর চট্টগ্রাম নগরী হতে হাটহাজারী বাসস্ট্যান্ডে আসতে ৩০ মিনিট সময় লাগলেও হাটহাজারী বাসস্ট্যান্ড হতে হাটহাজারী বাজারে কয়েক মিনিটের পথ অতিক্রম করতে ঘন্টা লেগে যাচ্ছে। এতে সময় নষ্টের পাশাপাশি চরম ভোগান্তি পৌহাচ্ছে জনসাধারণ। এসময় তিনি যানজট নিরসণে হাটহাজারী বাসস্ট্যান্ড প্রয়াত সাবেক সংসদ সদস্য এম.এ ওহাবের নামে একটি ফ্লাইওভারের দাবি জানান। অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ইউনুস চৌধুরী গণি চৌধুরী ফ্লাইওভারের দাবিতে একাত্বতা প্রকাশ করে বলেন হাটহাজারীবাসীর দীর্ঘ দিনের দাবি হাটহাজারী বাসস্ট্যান্ডে একটি ফ্লাইওভার নির্মাণ করা হলে জনদূর্ভোগ অনেকটা কমে যাবে। এসময় তিনি ফ্লাইওভার নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। উক্ত গণস্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক লীগ নেতা এডভোকেট শামীম চেয়ারম্যান,আওয়ামীলীগ নেতা কলিম উদ্দীন,সৈয়দ মন্জু,দেলোয়ার মিন্টু, কৃষকলীগ নেতা আনোয়ার হাফিজ,পৌর সহায়ক কমিটির সদস্য ওসমান কবির রাসেল, পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. শাহেদ, নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ন সম্পাদক ফারুক খাঁন, মো. জাফর আলম, সহ সভাপতি রহুল আমিন, প্রচার সম্পাদক মো. জসিম, সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান, শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জসিম, সাধারণ সম্পাদক মো. হারুন, লাইন নিয়ন্ত্রক আবদুর রহমান প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হাটহাজারীতে যানজট নিরসনে এম.এ.ওয়াহাব ফ্লাইওভার নির্মাণ প্রাণের দাবি

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x