ইউএনওর বাসায় ৪০ লাখ টাকার খবর জানেন না তাঁর ভাই শেখ ফরিদ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ৪০ লাখ টাকা, ৫ হাজার ইউএস ডলার ও স্বর্ণালঙ্কারের কোন খবরই জানেন না ওয়াহিদার ভাই ও মামলার বাদী শেখ ফরিদ উদ্দিন। মুঠোফোনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্বৃত্তের হামলায় সরকারি বাসভবনে গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে গুরুতর আহত হন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। এই ঘটনায় একদিন পর ইউএনও ওয়াহিদার ভাই শেখ ফরিদ উদ্দিন বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় প্রথমে বহিষ্কৃত যুবলীগ নেতা আসাদুল, রং মিস্ত্রি নবীরুল ও সান্টু কুমার বিশ্বাসকে সন্দেহভাজনভাবে আটক করে র্যাব। আটকৃতদের মধ্যে আসাদুল ইসলাম চুরির উদ্দেশ্যে ইউএনওর বাসভবনে ঢুকে তার ওপর হামলা করেছিলেন বলে র্যাবের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসাদুলের স্বীকারোক্তির কয়েকদিন পর ওই ঘটনায় ইউএনও অফিসের চাকরিচুত্য মালি রবিউল ইসলামকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে রবিউলকে আটক করা হয় এবং হামলার সাথে রবিউল সরাসরি যুক্ত বলেও পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এদিকে ইউএনওর বাসভবন থেকে গত ১৩ সেপ্টেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান, ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম ও ইউএনওর ভাই শেখ ফরিদ উদ্দিন ইউএনওর আলমারি খুলে নগদ ৩৫ লাখ টাকা, ৫ হাজার ইউএস ডলার, স্বর্ণালঙ্কার, বিভিন্ন ব্যাংকের চেক বই, টাকা জমার রশিদ, জমির দলিল সব অক্ষত রয়েছে এবং সেগুলো ওই কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে ইউএনওর ভাই শেখ ফরিদ উদ্দিনের হেফাজতে দেন বলে অনলাইন মিডিয়ায় খবর প্রকাশ হয়।
এই খবরে নতুন করে শুরু হয় আলোচনা সমালোচনা! তবে আলমারিতে কোন টাকা, ইউএস ডলার ছিল না বলে জানিয়েছেন মামলার বাদী ও ইউএনওর ভাই শেখ ফরিদ উদ্দিন। তাকে কোন কিছু বুঝিয়ে দেওয়া হয়নি বলেও জানান তিনি। তবে তার বোনের জন্য পুরাতন কাপড় আলমারি থেকে বের করে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন বলে শেখ ফরিদ উদ্দিন জানান।
এ বিষয়ে শেখ ফরিদ উদ্দিন বলেন, "আমার বোনকে এক কাপড় পরেই নিয়ে যাওয়া হয়েছিল। আমার বোনের পুরাতন কাপড় থাকায় নতুন কাপড় কিনতে হবে ভেবে সে নিজেই আমাকে বলেছিল, আলমারি থেকে পুরাতন কাপড় নিয়ে যেতে। আবার নতুন কাপড় সেলাই করতেও ঝামেলার। তাই আলমারি থেকে আমার বোনের ব্যবহৃত পুরাতন কাপড় নিয়ে যাই। টাকা পয়সা, ইউএস ডলার এসব কিছুই ছিল না। আমি এসবের কিছু জানিও না!"
জানতে চাইলে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, "টাকার প্রশ্ন কেন আসবে? এত টাকা কি কেউ বাড়িতে রাখে? আপনারা হলে এত টাকা বাড়িতে রাখতেন? আর আমরা তো টাকা দেখিনি। শুধু পুরাতন কাপড় তার ভাই বের করে নিয়ে গেছে। টাকা পয়সার কথা যারা বলছেন তারা কিভাবে জেনেছেন আমাদের জানা নেই।"
বিরামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, "আমরা শুধু আলমারির চাবি ইউএনওর ভাইকে দিয়েছিলাম। টাকা পয়সার প্রশ্নই আসে না!"
দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, "এসব বিষয়ে কিছুই জানি না। কে কিভাবে প্রচার করেছে আমরা জানি না।"
জানতে চাইলে দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, "আমার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বক্তব্য দিয়েছে সেখানে কোথাও টাকার কথা উল্লেখ নেই। বিষয়টাকে কে কিভাবে ছাড়াচ্ছে আমরা সেটাও জানি না। এ বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন ইউএনওর ভাই। যদি তিনি টাকা নিয়ে থাকেন তাহলে বলুক। কিন্তু তিনিও তো জানেন না এই টাকা, ডলারের কথা! ইউএনওর বিষয়ে কেউ কেউ মিথ্যাচার চালাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।"
0.0%
0.0%
0.0%
0.0%
১
বাঁশের চেয়ে কঞ্চি দড়: ক্ষমতার অদ্ভুত রূপক
১ ঘন্টা আগে
২
পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ
১ ঘন্টা আগে
৩
১২ বছরের পথচলা উদ্যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন
২৩ নভেম্বর ২০২৬
৪
ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ।
১৯ নভেম্বর ২০২৬
৫
ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী
১৫ নভেম্বর ২০২৬

৬
ডিমলায় ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
১৫ নভেম্বর ২০২৬
৭
চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা
১৩ নভেম্বর ২০২৬
৮
খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড়
১৩ নভেম্বর ২০২৬
৯
সরকারি সার বীজ অপব্যবহারে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি রাণীশংকৈল ইউএনও’র
১২ নভেম্বর ২০২৬
১০
ডিমলায় জমির ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
১১ নভেম্বর ২০২৬

এইচএসসির ফলাফলে খানসামায় হতাশার চিত্র, ১১ প্রতিষ্ঠানে পাসের হার ৩৩.২২ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬
৩
খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড়
১৩ নভেম্বর ২০২৬
৪
পাকেরহাট শাপলা চত্বরে মাইলফলকে বানান ভুল, দীর্ঘদিনেও সংশোধনের উদ্যোগ নেই
২৯ অক্টোবর ২০২৬
৫
ডিমলায় ৫২ বছর বয়সে এইচএসসি পাশ করল শেফালী
০১ নভেম্বর ২০২৬
২
এইচএসসির ফলাফলে খানসামায় হতাশার চিত্র, ১১ প্রতিষ্ঠানে পাসের হার ৩৩.২২ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬
৩
খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড়
১৩ নভেম্বর ২০২৬
৪
পাকেরহাট শাপলা চত্বরে মাইলফলকে বানান ভুল, দীর্ঘদিনেও সংশোধনের উদ্যোগ নেই
২৯ অক্টোবর ২০২৬
৫
ডিমলায় ৫২ বছর বয়সে এইচএসসি পাশ করল শেফালী
০১ নভেম্বর ২০২৬
৬
ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী
১৫ নভেম্বর ২০২৬
৭
আজ শ্যামাপূজা ও দীপাবলি, অমাবস্যার রাতে জ্বলবে প্রদীপ
০৮ নভেম্বর ২০২৬
৮
ডিমলায় শতবর্ষী গাছবাড়ি খেলার মাঠ ৬ ঘন্টায় দখল মুক্ত হল
৩০ অক্টোবর ২০২৬
৯
ঠাকুরগাঁও- ১ আসন উপনির্বাচনে ৩ ভুয়া ভোটার আটক
২৯ অক্টোবর ২০২৬
১০
ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতির মামলায় পীরগঞ্জের প্রধান শিক্ষক আটক
০২ নভেম্বর ২০২৬

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন
লিংক কপি হয়েছে