শুধু বেঁচে আছি
লেখক : মোঃ মাহবুবুর রহমান
বন্দি হয়ে গণতন্ত্রের মূলমন্ত্রে
শুধুই বেঁচে আছি,
সমাজ ব্যবস্থার ক্রমশই অবনতি
প্রতিনিয়ত মৃত্যুর কাছাকাছি৷
কখন কোথায় হচ্ছে দুর্নীতি
বোঝা বড় দায়,
গণতন্ত্র নিয়ে চলছে খেলা
এই সোনার বাংলায়৷
বাংলার মানুষ শান্তিতে নেই
আক্রান্ত দুর্নীতি রোগে,
প্রতিনিয়ত মরছে মানুষ
অশান্তিতে শুধু ভোগে৷
ন্যায়ের বিচার পাইনা মোরা
মিথ্যার হচ্ছে জয়,
দেশ যাচ্ছে রসাতলে
প্রতিনিয়ত অবক্ষয়৷
স্বাধীন বাংলা নামে মাত্র
বন্ধি পরাধীনতার শিকলে,
জোর যার মুল্লুক তার
অশান্তি অধমের কপালে৷

























