রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০ জন বেসামরিক নিহত
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগার এবং সামারা ও বাশকোর্তোস্তান অঞ্চলের দুটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হয়েছে নভোশাখতিনস্ক শোধনাগার। বাকি দুটি স্থাপনা অপরিশোধিত তেল পরিবহন ও সংরক্ষণ এবং তেল পাইপলাইনে পাম্পিংয়ের কাজে ব্যবহৃত হয়।
অন্যদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। শহরটির মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, হামলার কারণে কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বিঘ্নিত হতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কিয়েভের একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং কিয়েভ অঞ্চলের একটি তাপবিদ্যুৎকেন্দ্রে হামলার কথা জানিয়েছে।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, দেশটির উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে রুশ হামলায় সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ ছাড়া রাজধানী কিয়েভে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
অন্যদিকে, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন জাপোরিঝঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি হাসপাতালের গাড়িচালক ও এক নার্স নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের মধ্যে হাসপাতালটির প্রধান চিকিৎসকও রয়েছেন।
তবে ইউক্রেনের সামরিক প্রশাসনের দাবি, গত ২৪ ঘণ্টায় জাপোরিঝঝিয়া অঞ্চলে রুশ বাহিনীর ৭০০টির বেশি ড্রোন হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, আট ঘণ্টায় রাজধানী লক্ষ্য করে আসা ১২৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে মস্কো ও আশপাশের অঞ্চলের দিকে মোট ৪৬২টি ড্রোন আসার খবর পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।
রাশিয়ার দাবি, তাদের সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলোই হামলার লক্ষ্য ছিল। তবে ইউক্রেন থেকে মোট কতটি ড্রোন ছোড়া হয়েছে কিংবা সেগুলোর কতটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি মস্কো।
0.0%
0.0%
0.0%
0.0%
১
রাজনীতির নামে দেশ ধ্বংসের পথে: ২১ জেলায় অগ্নিসন্ত্রাসের ঢেউ
৭ মিনিট আগে
২
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০ জন বেসামরিক নিহত
১৭ মিনিট আগে
৩
স্বর্ণদামের নতুন তালিকা: ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকায় ১ ভরি ২২ ক্যারেট
২৭ মিনিট আগে
৪
পদ্মা ব্যারেজ: দক্ষিণ‑পশ্চিমাঞ্চলের কৃষি‑পরিবেশ‑অর্থনৈতিক সুরক্ষার নতুন দিগন্ত
৩৭ মিনিট আগে
৫
রনবীর সিংয়ের নতুন জম্বি ফিল্ম 'প্রলয়'—নিরাপত্তা বাড়িয়ে গোপন শুটিং
৪৭ মিনিট আগে

৬
ক্যালিফোর্নিয়ায় পাঁচ মাত্রার ভূমিকম্পে বিমানবন্দর অবতরণ বাতিল
৫৭ মিনিট আগে
৭
বায়ার্ন মিউনিখ গোলহীন ড্রে হামবুর্গকে টপকাতে ব্যর্থ
১ ঘন্টা আগে
৮
মার্কেট ফোর্সেসের সতর্কতা: এলএনজি নির্ভরতা বাংলাদেশের জ্বালানি সংকট বাড়িয়ে তুলছে
১ ঘন্টা আগে
৯
নেতানিয়াহু: প্রধানমন্ত্রী হিসেবে আরও ৩-৪ মাস থাকার ইচ্ছা প্রকাশ
১ ঘন্টা আগে
১০
চুয়েট ক্যাম্পাসে সংঘর্ষে ছয়জন আহত, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে

চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা
১৩ নভেম্বর ২০২৬
২
এইচএসসির ফলাফলে খানসামায় হতাশার চিত্র, ১১ প্রতিষ্ঠানে পাসের হার ৩৩.২২ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬
৩
খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড়
১৩ নভেম্বর ২০২৬
৪
ডিমলায় ৫২ বছর বয়সে এইচএসসি পাশ করল শেফালী
০১ নভেম্বর ২০২৬
৫
ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী
১৫ নভেম্বর ২০২৬

১২ বছরের পথচলা উদ্যাপন, চিতলমারীতে সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন
২৩ নভেম্বর ২০২৬
৭
আজ শ্যামাপূজা ও দীপাবলি, অমাবস্যার রাতে জ্বলবে প্রদীপ
০৮ নভেম্বর ২০২৬
৮
ডিমলায় শতবর্ষী গাছবাড়ি খেলার মাঠ ৬ ঘন্টায় দখল মুক্ত হল
৩০ অক্টোবর ২০২৬
৯
ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতির মামলায় পীরগঞ্জের প্রধান শিক্ষক আটক
০২ নভেম্বর ২০২৬
১০
কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম
০৯ নভেম্বর ২০২৬

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন
লিংক কপি হয়েছে