সাম্প্রতিক
৫১তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষার জরুরি নির্দেশনা: মোবাইল ও ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ ময়মনসিংহে হাম রোগে দুই শিশুর মৃত্যু, ৬৮০০‑এর বেশি আক্রান্ত নোয়াখালীর চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের টয়লেট নীতিমালা: শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মাউশি নির্দেশ দিয়েছে ৫১৭ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু মোহনলাল ক্লাবের এক ইনিংসে ডাবল সেঞ্চুরির তাণ্ডব: ৪৭৪ রানে ৩৩ ছক্কা রাজশাহীতে পরপর দুই রাতে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, ট্রান্সফরমারে আগুন বাংলাদেশে স্বর্ণের দাম বেড়েছে ২,০১,৫৫৪ টাকায়, ২৮ নভেম্বর থেকে কার্যকর আইজেনকোট: আট দিনের মধ্যে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি ঘরে আটকে পড়া প্রজাপতিকে কীভাবে নিরাপদে বের করবেন নাসার গ্রহাণু আঘাত পরীক্ষায় সফলতা: গ্রহাণুর পথ বদলানো সম্ভব কক্সবাজারে সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর পর্যটকের মৃত্যু
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

নোয়াখালীর চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যনগরী চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজারে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী। এ ছাড়া ৭০০ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বেগমগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পরিদর্শনের অংশ হিসেবে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের এ ক্যাটাগরির দুটি ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন সিনিয়র সচিব। এরপর চৌমুহনী ভূমি কর্মকর্তার কার্যালয় ও বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় ঘুরে দেখেন তিনি। পরে চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজার পরিদর্শন করেন কামরুজ্জামান চৌধুরী। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বাজারের অবকাঠামোগত উন্নয়নে সেখানে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দেন।

এ ছাড়া জরাজীর্ণ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী বাইপাস সড়ক নির্মাণের বিষয়ে পরিকল্পনা চলছে। এ ছাড়া সকলের সহযোগিতায় নতুন বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভবন নির্মাণ হবে।  

এ সময় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম লাভলু, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সুমন এবং চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ ও সাব  রেজিস্ট্রার আজাদ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/এমএল

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নোয়াখালীর চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x