সাম্প্রতিক
মোহনলাল ক্লাবের এক ইনিংসে ডাবল সেঞ্চুরির তাণ্ডব: ৪৭৪ রানে ৩৩ ছক্কা রাজশাহীতে পরপর দুই রাতে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, ট্রান্সফরমারে আগুন বাংলাদেশে স্বর্ণের দাম বেড়েছে ২,০১,৫৫৪ টাকায়, ২৮ নভেম্বর থেকে কার্যকর আইজেনকোট: আট দিনের মধ্যে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি ঘরে আটকে পড়া প্রজাপতিকে কীভাবে নিরাপদে বের করবেন নাসার গ্রহাণু আঘাত পরীক্ষায় সফলতা: গ্রহাণুর পথ বদলানো সম্ভব কক্সবাজারে সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর পর্যটকের মৃত্যু শাহরুখ-কারিনা আবার জুটি বাঁধল ‘কিং’-এ, ‘ড্যাডি কুল’ গানে রসায়ন উন্মোচন বাংলাদেশে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে উৎসবমুখর ভোটগ্রহণ হরমুজে মাইন আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন ঢাবির ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ সকালের ইসবগুল: হজম ও স্বাস্থ্যর জন্য প্রাকৃতিক উপায়
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

রাজশাহীতে পরপর দুই রাতে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, ট্রান্সফরমারে আগুন

প্রথম রাতে পেট্রোল বোমা ছুড়েও আগুন ধরাতে পারেনি দুর্বৃত্তরা। পরদিন রাতেই আরও সংগঠিতভাবে ফিরে আসে তারা। এবার শুধু পেট্রোল বোমা নয়, সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্রও। রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে এমন হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয় রাতের হামলায় একটি পেট্রোল বোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় তিন রাউন্ড গুলিও ছোড়ে হামলাকারীরা।

বৃহস্পতিবার ও শুক্রবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। একের পর এক হামলায় উপকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তা বাড়ানোর পরও দ্বিতীয় রাতে হামলার ঘটনায় রাতে দায়িত্ব পালন নিয়ে উদ্বেগে আছেন কর্মীরা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে উপকেন্দ্র লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আগুন ধরেনি। এ ঘটনার পর থানায় এজাহার দেওয়া হয়। বাড়ানো হয় উপকেন্দ্রের নিরাপত্তাকর্মীর সংখ্যাও। কিন্তু তাতেও হামলা ঠেকানো যায়নি।

শুক্রবার রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল আবারও উপকেন্দ্রে হামলা চালায়। তারা ট্রান্সফরমার লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পাশাপাশি পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ে। একটি পেট্রোল বোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ ছাড়া ট্রান্সফরমারের পাশে আরও দুটি পেট্রোল বোমা ও একটি ককটেল বিস্ফোরিত হয়। চারটি পেট্রোল বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। আগুন লাগার পর কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তা নেভান। এ ঘটনায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, ‘পরপর দুই রাতের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আছে। হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তারা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।’

তিনি আরও বলেন, ‘পরপর দুই দিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমরা এখন নিরাপদ বোধ করছি না। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে।’

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, ‘আগের রাতের হামলার পর থানায় এজাহার দেওয়া হয়। পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়। প্রথম দিন দুইজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে রাখা হয়েছিল। তাদের পাহারা ছিল। এরপরও পরের রাতেই আবার হামলার ঘটনা ঘটে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘প্রথম দিন পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় দিন একটি পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা হবে।’

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

রাজশাহীতে পরপর দুই রাতে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, ট্রান্সফরমারে আগুন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x